Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রঘুবীরের লড়াই, ‘প্রধান জি’র উত্থান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৫:০৪
রঘুবীরের লড়াই, ‘প্রধান জি’র উত্থান

‘প্রধান জি’র চরিত্রে রঘুবীর যাদব

ওটিটির পর্দায় ‘পঞ্চায়েত’ সিরিজের প্রধান জি যখন খাঁটি দেশি মেজাজে স্ক্রিনে আসেন, তখন দর্শক হেসে কুটিপাটি হন। কিন্তু এই হাসিমুখের আড়ালে যে কতটা অন্ধকার, ক্ষুধা আর অপমানের ইতিহাস লুকিয়ে আছে, তা আরও একবার মনে করিয়ে দিলেন ওটিটি দুনিয়ার অন্যতম স্তম্ভ ও বর্ষীয়ান অভিনেতা রঘুবীর যাদব। আজ বলিউডে স্টারকিডদের দাপটের যুগে রঘুবীর যাদবের এই লড়াই কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয়।

পরীক্ষায় ফেল করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্নু কাপুরের বাবার থিয়েটার কোম্পানিতে মাত্র আড়াই টাকা রোজের চাকরিতে ঢুকেছিলেন রঘুবীর। টাকার হিসাব আনা-পাইতে হতো তখন। বৃষ্টির দিনে যখন নাটক বন্ধ থাকত, মালিক তখন হাতে ধরিয়ে দিতেন মাত্র আট আনা। সেই আট আনা দিয়ে কেনা রুটি-চাটনি যখন গাছের ডালে লুকিয়ে রাখতেন, তখন স্থানীয় জুয়াড়িরা তা চুরি করে খেয়ে নিত। রঘুবীর যাদবের এই স্বীকারোক্তি, ‘আমরা সন্ধ্যায় না খেয়েই ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়তাম’ আজ কোটি টাকার গ্ল্যামারাস বলিউডের পেছনের এক রূঢ় বাস্তবকে তুলে ধরে।

আরও পড়ুন

বাংলাদেশকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যেতে চাই: সঞ্জয়

১৪ জুন ২০২৬

আত্মীয়দের অবহেলা আর কটাক্ষ সহ্য করতে না পেরে যে ছেলেটি দ্বিতীয়বার বাড়ি থেকে বের হয়েছিল, সে নিজের গ্রামে পা রেখেছিল দীর্ঘ ২০ বছর পর। তবে কোনো পরাজিত সৈনিক হিসেবে নয়, বরং ততদিনে তার ঝুলিতে এসে গেছে ভেনিস ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার খেতাব এবং ছবিটির নাম ছিল ‘ম্যাসি সাহেব’। আমির খানের অস্কার মনোনীত ছবি ‘লাগান’ থেকে শুরু করে ‘নিউটন’ বা ‘পিপলি লাইভ’— রঘুবীর যাদব যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলেছে।



গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দ্য নর্মদা স্টোরি’। যেখানে মুকেশ তিওয়ারির সঙ্গে তার অভিনয় জুড়ি এরই মধ্যে প্রশংসিত হচ্ছে। তবে ওটিটি প্রেমীদের আসল নজর এখন বছরের শেষের দিকে আসতে যাওয়া ‘পঞ্চায়েত সিজন ৫’-এর দিকে। ফুলেরা গ্রামের সেই চিরচেনা রাজনীতি, প্রধান জির মিষ্টি কোঁদল আর জিতেন্দ্র কুমারের সঙ্গে তার অনবদ্য রসায়ন দেখতে দর্শক এখন থেকেই দিন গুনছেন।



দিনশেষে রঘুবীর যাদবের এই জীবনকাহিনি প্রমাণ করে একটি বিষয়, যদি ভেতরে প্রতিভা আর জেদ থাকে, তবে ফুটপাত বা বাসস্ট্যান্ডের রাতও এক সময় রাজপ্রাসাদের লাল গালিচায় রূপ নিতে পারে।


রঘুবীর যাদবপঞ্চায়েত সিজন ৫পঞ্চায়েতবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে