Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নেপালের বন্যার্তদের পাশে দাঁড়াতে চান গোবিন্দর স্ত্রী সুনিতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬
নেপালের বন্যার্তদের পাশে দাঁড়াতে চান গোবিন্দর স্ত্রী সুনিতা

সুনিতা আহুজা। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ নেপালে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত জনজীবন। চরম দুর্যোগ ও মানবিক বিপর্যয়ের এ সময়ে বন্যাপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড তারকা গোবিন্দর স্ত্রী সুনিতা আহুজা।

ভারতে জন্ম হলেও নেপালকে নিজের ‘মাতৃভূমি’ হিসেবে উল্লেখ করে এ সংকটে বিনোদন জগতের সব তারকা ও সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতে বড় হলেও নেপালের সঙ্গে সুনিতা আহুজার রয়েছে নাড়ির টান। তার মা ও ঠাকুমা উভয়েই নেপালের রাজধানী কাঠমান্ডুর বাসিন্দা ছিলেন।

বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগে আপ্লুত হয়ে সুনিতা বলেছেন, ‘যদিও আমার জন্ম ভারতে, কিন্তু নেপাল আমার মাতৃভূমি। সেখানে থাকা মানুষ আমার হৃদয়ের অত্যন্ত কাছের। প্রতি বছর ১ জানুয়ারি আমি ও আমার মেয়ে পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু করি। সেখানে আজ এমন বিপর্যয় দেখা সত্যি হৃদয়বিদারক।’

আরও পড়ুন

পপির পাশে দাঁড়ালেন ওমর সানী

০২ সেপ্টেম্বর ২০২৬

সুনিতা জানিয়েছেন, তিনি দ্রুততম সময়ে নেপালের দুর্গতদের পাশে দাঁড়াতে চান। তবে তার দেওয়া অনুদান যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর হাতে না পড়ে সরাসরি সঠিক ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, সেজন্য তিনি একটি সঠিক ও নির্ভরযোগ্য মাধ্যমের সন্ধান করছেন।

তিনি বলেছেন, তার সাধ্যমতো সর্বোচ্চ আর্থিক সহায়তা সেখানে পাঠাবেন। একই সঙ্গে তিনি বলিউড ও পুরো ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিকে নেপালের পাশে দাঁড়ানোর আর্জি জানান।

নেপালে এ মুহূর্তে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে এবং এখনো প্রায় ৪,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। বিশেষ করে নুয়াকোটের বেত্রাবতী গ্রামে এক বাড়ির নিচ থেকেই উদ্ধার করা হয়েছে ২৪টি লাশ।

সুনিতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘লক আপ: সাচ ইয়া সাজা’ রিয়্যালিটি শো-তে।

সুনিতা আহুজানেপাল বন্যাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে