Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘বিগ বস’ তারকা গৌরবের সঙ্গে বিচ্ছেদের পথে আকাঙ্ক্ষা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫৯
‘বিগ বস’ তারকা গৌরবের সঙ্গে বিচ্ছেদের পথে আকাঙ্ক্ষা

গৌরব খান্না ও আকাঙ্ক্ষা

ছোটপর্দার জনপ্রিয় জুটি গৌরব খান্না এবং আকাঙ্ক্ষা চামোলার সাজানো সংসার কি তবে সত্যিই ভেঙে গেল? ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সদ্য শুরু হওয়া বহুল আলোচিত রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর প্রথম পর্বেই মিলল সেই ইঙ্গিত।

রিতেশ দেশমুখ ও ফারাহ খানের সঞ্চালনায় শুরু হওয়া এই শো-তে প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছেন আকাঙ্ক্ষা। আর প্রথম এপিসোডেই ফারাহ খানের সামনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন এক বিস্ফোরক তথ্য দিলেন তিনি, যা শুনে চোখ কপালে উঠেছে গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রির!

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত অভিনেতা গৌরব খান্নার সাথে আকাঙ্ক্ষার ৯ বছরের সুখী দাম্পত্যের কথা সবারই জানা। কিন্তু পর্দার পেছনের বাস্তবটা যে পুরোপুরি আলাদা, তা অকপটে স্বীকার করলেন আকাঙ্ক্ষা। তিনি জানান, তারা দুজনে পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন এবং গত এক বছর ধরে সম্পূর্ণ আলাদা ছাদের নিচে থাকছেন।

শো-তে আকাঙ্ক্ষা বলেছেন, ‘গৌরব আর আমি ডিভোর্স নিচ্ছি। আমরা গত এক বছর ধরে আলাদা থাকছি, যা বাইরের মানুষ বা আমাদের ভক্তরা এখনও জানেন না। আমরা এই সিদ্ধান্তটি অনেক আলোচনার পরেই নিয়েছি।’

গৌরব ও আকাঙ্ক্ষার এই আকস্মিক বিচ্ছেদের খবর সামনে আসতেই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। তবে কি সন্তান না নেওয়ার সিদ্ধান্তই এই ভাঙনের মূল কারণ? গৌরব যখন রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী ছিলেন, তখন তিনি বাবা হওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সে সময় তিনি এও জানান যে, আকাঙ্ক্ষা এখনই মাতৃত্বের জন্য প্রস্তুত নন।

আরও পড়ুন

এক বছর পরও অজানা শেফালির মৃত্যুর রহস্য

২৭ জুন ২০২৬

গৌরব বলেছিলেন, ‘আমি বাবা হতে চাই, কিন্তু আকাঙ্ক্ষা ক্যারিয়ারে ফোকাস করতে চায়। ও ভুল কিছু বলেনি, কারণ আমরা দুজনেই যদি সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকি, তবে বাচ্চার দেখভাল কে করবে? আমরা আয়ার ভরসায় সন্তান বড় করতে চাই না।’ গৌরবের সেই বক্তব্য সে সময় বেশ চর্চায় এসেছিল।

আকাঙ্ক্ষা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে গৌরবের সাথে তার কোনো ঝগড়া বা তিক্ততা নেই। তারা এখনো একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এই ডিভোর্স?

আকাঙ্ক্ষার কথায়, ‘আমাদের মধ্যে কোনো কুৎসিত ঝামেলা হয়নি। বিগ বস ১৯-এর সময় থেকেই আমাদের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়। দুই পরিবারই আমাদের কিছুদিনের জন্য আলাদা থাকার পরামর্শ দিয়েছিল, যাতে আমরা একে অপরের গুরুত্ব বুঝি। সোশ্যাল মিডিয়ায় আমাদের একসাথে দেখে সবাই ভেবেছিল আমরা হয়তো আবার এক হয়ে যাব। কিন্তু সত্যি বলতে, আমাদের মধ্যে আর সেই স্বামী-স্ত্রীর মতো টান বা কাপল-লাইক ফিলিংটা অবশিষ্ট নেই। আমরা দুজনেই জীবন থেকে এখন আলাদা জিনিস চাই।’

২০১৬ সালে ভালোবেসে গাঁটছড়া বেঁধেছিলেন গৌরব ও আকাঙ্ক্ষা। টেলিভিশনের অন্যতম ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত এই জুটির এমন শান্ত ও তিক্ততাহীন বিচ্ছেদের খবর ভক্তদের মন কিছুটা খারাপ করলেও, আকাঙ্ক্ষার এই সততাকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।

গৌরব খান্নাআকাঙ্ক্ষাডিভোর্সবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর