Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

মালাইকার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৪:৫৬
মালাইকার ভিডিও ভাইরাল

মালাইকা আরোরা

বয়স যেন কেবলই একটা সংখ্যা মালাইকা আরোরার কাছে। পর্দার আইটেম গার্ল হোক কিংবা রিয়েল লাইফ পার্টি মালাইকা মানেই গ্ল্যামার আর এনার্জি। সম্প্রতি নিজের নতুন রেস্তোরাঁ ‘সুইনি’র উদ্বোধনী অনুষ্ঠানে এমটিভি স্প্লিটসভিলা তারকা সৌরভ বেদির সঙ্গে মালাইকার নাচের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।
​
মুম্বাইয়ের নতুন হটস্পট ‘সুইনি’র সেলিব্রেশনে হাজির ছিলেন একঝাঁক তরুণ তারকা। সেখানেই সৌরভের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় মালাইকাকে। সৌরভ তার ইনস্টাগ্রামে মালাইকাকে ট্যাগ করে অভিনন্দন জানালে, মালাইকাও সেখানে হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। ভক্তরা ভিডিওটি দেখে বলছেন, মালাইকার এনার্জির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন।

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার জীবনে কি নতুন কেউ এসেছেন? এই প্রশ্নটি এখন বিনোদনজগতের সবচেয়ে বড় রহস্য। গত মাসে রোম থেকে হর্ষ মেহতা নামে এক হীরা ব্যবসায়ীর সঙ্গে মালাইকার একটি সেলফি ভাইরাল হয়েছিল। ট্রেভি ফাউন্টেনের সামনে তাদের সেই ঘনিষ্ঠ ছবি দেখে অনেকেই মনে করছেন, মালাইকা হয়তো নতুন করে প্রেমে পড়েছেন। যদিও এ বিষয়ে মালাইকা এখনো মুখ খোলেননি।

আরবাজ খানের সঙ্গে  ১৯ বছরের সংসার ভাঙার পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছর সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪ সালে সেই সম্পর্কও শেষ হয়ে যাওয়ায় ভক্তরা কিছুটা হতাশ হয়েছিলেন। তবে মালাইকা যেভাবে নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন এবং ব্যবসায় মন দিচ্ছেন, তা অনেকের জন্যই অনুপ্রেরণার।

​আপাতত নতুন রেস্তোরাঁ আর নতুন সম্পর্কের গুঞ্জন- সব মিলিয়ে মালাইকা অরোরা আবারও খবরের শিরোনামে শীর্ষস্থানে।

সূত্র : এনডিটিভি 

ভাইরালমালাইকা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise