Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য: দুঃখ প্রকাশ রাবি ছাত্রদল সভাপতির

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২০:২৫
শেয়ার করুন:
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য: দুঃখ প্রকাশ রাবি ছাত্রদল সভাপতির

রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্যের পর দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। একই সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।  

আজ রবিবার শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে একাডেমিক শাস্তির সুপারিশ করেছে।

এদিকে, ওই ঘটনার পর শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন। ওই মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, সভাপতির বক্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মধ্যে যে মনোকষ্টের সৃষ্টি হয়েছে, সে জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক বা ব্যাখ্যা-বিশ্লেষণে না গিয়ে সাংবাদিকদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক ও উৎপাদনমুখী ছাত্ররাজনীতির চর্চায় গুরুত্ব দিতে চায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সব সাংবাদিক সংগঠনের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে সাংবাদিক ও ছাত্রদল একসঙ্গে কাজ করতে চায়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাহি বললেন,  তাৎক্ষণিক ছাত্রনেতাদের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা মন্তব্য করেছিলাম। পরবতী সময় কেন্দ্রীয় ছাত্রদল ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।  ক্যাম্পাসের সাংবাদিকদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা চাই ছাত্রনেতা এবং সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু ও  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান।

এ ছাড়া আরও দশ সাংবাদিক আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের অভিযোগ, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। পরে আহত সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাবি ছাত্রদল সভাপতিসুলতান  আহমেদ রাহীসাংবাদিক নির্যাতনহামলাদুঃখপ্রকাশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স