Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জবিতে দখল-সন্ত্রাসের ছাত্র রাজনীতি চলবে না: ছাত্রদল সভাপতি

জবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬
জবিতে দখল-সন্ত্রাসের ছাত্র রাজনীতি চলবে না: ছাত্রদল সভাপতি

ছবি: আগামীর সময়

দেশের কোনো ক্যাম্পাসে আর সন্ত্রাসী ছাত্র রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ছাত্র রাজনীতির কারণে আর শিক্ষার্থীর জীবন ধ্বংস হবে না। কাউকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ছাত্রদল, জবি শাখার উদ্যোগে আয়োজিত নবীরবরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে রাকিব বলেন, ‘ছাত্র রাজনীতি কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীকে কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করবে না। দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি এই বাংলাদেশে আর হবে না।’

ছাত্রদলের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীরা প্রতিবাদ করছেন। এ সময় অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে শিক্ষাজীবন শেষ করতে পারেননি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীর ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কী অনন্য অবদান ছিল, তা তোমাদের ধারণ করতে হবে।’

নবীনদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে রাকিব বলেন, লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাই সময় অপচয় না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। শুধু বিসিএস বা সরকারি চাকরিকে ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য না ধরে বেসরকারি খাত, আইটি ও গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আদর্শ উজ্জীবিত হলে তারা ছাত্রদলের পতাকাতলে আসতে পারে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ক্লাস ফাঁকি দেওয়া বা পড়াশোনার ক্ষতি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্‌দীন, ট্রেজারার ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ড. শামীমা সুলতানা।

ছাত্রদল সভাপতিজবিরাজনীতিনবীনবরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি