Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অডিট রিপোর্ট প্রকাশ, আত্মসাৎ প্রায় ৯০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:১৬
৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অডিট রিপোর্ট প্রকাশ, আত্মসাৎ প্রায় ৯০ কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। গত ছয় মাসে দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করে জাল সনদ ও ভুয়া নিয়োগসহ নানা অনিয়মের প্রমাণ পায় অধিদপ্তরটি।

প্রতিবেদনে এ সব শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎকৃত প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করেছে ডিআইএ। একই সঙ্গে বেহাত হওয়া ১৭৬ একর জমি উদ্ধারের সুপারিশ করা হয়।

রোববার (১ মার্চ) ডিআইএ’র পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিআইএ কর্তৃক পরিচালিত তদন্তের ভিত্তিতে এই সব প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনের তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dia.gov.bd) প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে অনিয়মের মধ্যে রয়েছে— জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, সরাসরি অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর সংক্রান্ত আর্থিক অনিয়ম।

এ সব কারণে মোট ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া প্রতিষ্ঠানগুলোর বেদখল হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

পরিদর্শন প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের ই-মেইলে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো প্রতিষ্ঠান প্রতিবেদন না পেলে জেলা শিক্ষা অফিস থেকে তা সংগ্রহ করতে পারবে। বিকল্প হিসেবে প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদন করে ([email protected]) ঠিকানায় ই-মেইল করলে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পুনরায় পাঠানো হবে।

প্রতিবেদন সংগ্রহের জন্য কাউকে সশরীরে অধিদপ্তরে আসার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

শিক্ষা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক প্রফেসর মো. ইদ্রিস আলী।

তিনি বলেন, ‘বিগত ৬ মাসে আমাদের পরিদর্শন টিমগুলো দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন তদন্ত চালিয়েছে। তদন্তকালে শিক্ষকদের নিবন্ধন সনদ ও বিএডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদ জাল বা ভুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে।’

নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক আরও বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ সব শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। এখন মন্ত্রণালয় শুনানির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সূত্র : বিএসএস।

শিক্ষাপ্রতিষ্ঠানঅডিট রিপোর্ট৮৯ কোটি টাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise