Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে চলছে ‘৫ম জিএমসি ন্যাশনাল ম্যাথ কার্নিভাল’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে চলছে ‘৫ম জিএমসি ন্যাশনাল ম্যাথ কার্নিভাল’

সংগৃহীত ছবি

গণিত মানেই শুধু কঠিন সূত্র কিংবা জটিল হিসাব নয়; মজার খেলা, যুক্তি আর বুদ্ধির চর্চায় গণিতকে সহজ করে তুলতে রাজধানীর সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘৫ম জিএমসি ন্যাশনাল ম্যাথ কার্নিভাল’।

গ্রেগরিয়ান ম্যাথ ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় দুই হাজার ছয়শ’ শিক্ষার্থী অংশ নিয়েছে। এ বছর আয়োজনের মূল স্লোগান—‘এভরি অরবিট বিগিনস উইথ এন ইকুয়েশন’।

এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক আগামীর সময়।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভালের পর্দা ওঠে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আরিফুল কবির। প্রতিষ্ঠানের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ।

উদ্বোধনী দিনে ম্যাথ অলিম্পিয়াড ও ‘দ্য সাইফার চেজ’-সহ মোট ১০টি সেগমেন্ট অনুষ্ঠিত হয়।

আজ শনিবার আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ‘ম্যাথ আইকিউ’। এ ছাড়া কার্নিভালের বিশেষ আকর্ষণ ‘অ্যামাং আস’ সেগমেন্টে তিন শতাধিক শিক্ষার্থী মেধার লড়াইয়ে নামবে।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সাইন্সেস বিভাগের চেয়ারপারসন ড. ফিরোজ হাসানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক গ্রেগোরিয়ান মো. নাদিম উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন সেন্ট গ্রেগরিজের অধ্যক্ষ ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেইরো।

শিক্ষার্থীদের গণিতের ভয় দূর করা, যুক্তিভিত্তিক চিন্তার বিকাশ এবং ব্যবহারিক জীবনে গণিত চর্চায় উৎসাহিত করাই এ কার্নিভালের মূল লক্ষ্য।

আয়োজকদের মতে, শ্রেণিকক্ষের বাইরে প্রতিযোগিতা ও আনন্দের মাধ্যমে শেখার এমন প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্ট গ্রেগরী হাইস্কুলম্যাথ কার্নিভালন্যাশনাল ম্যাথ কার্নিভাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?