Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জবি মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব, মিলবে অ্যাম্বুলেন্স সুবিধাও

জবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০
জবি মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব, মিলবে অ্যাম্বুলেন্স সুবিধাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে আধুনিকায়নের পাশাপাশি ল্যাব স্থাপন করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসেই বিভিন্ন ধরনের প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পাবেন। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য জানান, শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন গুরুত্বপূর্ণ। সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের কল্যাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সহযোগিতা করায় তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে শুধু জকসু নয়, বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব।’

মেডিকেল সেন্টারে স্থাপিত ল্যাবের মেশিন ও অ্যাম্বুলেন্স কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে শিগগিরই নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান উপাচার্য। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর এসব সুবিধা ব্যবহারের পদ্ধতি ও সেবা পাওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

জবি মেডিকেল সেন্টারকে ভবিষ্যতে আরও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান উপাচার্য। এর অংশ হিসেবে সেখানে আই ইউনিট ও ডেন্টাল ইউনিট চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। এসব ইউনিট চালু হলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসেই চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেছেন, ‘আমরা আমাদের দিক থেকে ক্ষুদ্র একটা চেষ্টা করেছি।  এগুলো একটা রাষ্ট্রের প্রদান করার কথা।আমরা চাই সকল শিক্ষার্থীর সুযোগ সুবিধা নিশ্চিত হোক।ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পাঁচজন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞাপ্তি প্রদান করা হয়েছে। আমরা আশাকরি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এর মাধ্যমে কিছুটা হলেও নিশ্চিত হবে এবং আজকের উদ্বোধনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার একটি মাইলফলক স্পর্শ করল।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেডিকেল সেন্টারে ল্যাব সুবিধা চালু হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পাসেই করা সম্ভব হবে। এতে সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সুবিধা চালু হলে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, পরিচালক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি, জিএসসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়মেডিকেল সেন্টার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise