Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৬
শেয়ার করুন:
চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

ছবি: আগামীর সময়

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে (পুরনো বাণিজ্য মেলার মাঠ) সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে চীন-মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। গবেষণা মাঠ রক্ষা ও সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন তারা।

প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা পাশের গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’, ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পরে বিক্ষোভ শেষে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

আরও পড়ুন

নেপালে হিমালয়ের শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু

২৬ অক্টোবর ২০২৬

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. আব্দুল নূর বলেন, আজ এখানে সচিবালয় হওয়া মানে পাঁচ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার উচ্ছেদ হওয়া। পরবর্তী কোনো সরকার এসে হয়তো জিয়া উদ্যান থেকেও কিছু জমি নিতে চাইবে সচিবালয়ের বিস্তৃতি ঘটানোর জন্য। সেক্ষেত্রে জিয়া উদ্যানও হুমকির মুখে পড়তে পারে। তাই সবচেয়ে ভালো হয় এখানে সচিবালয় নির্মাণ না করা।

শিক্ষার্থীদের দাবি, গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এ মাঠে সচিবালয় নির্মাণ করা হলে গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি রাজধানীর পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টিও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

আরও পড়ুন

‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

২৯ অক্টোবর ২০২৬

তারা আরও বলেন, কৃষি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এই মাঠের পরিবর্তে সচিবালয় নির্মাণের জন্য বিকল্প স্থান বিবেচনা করা উচিত। মাঠের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

এর আগে একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শেকৃবি শিক্ষার্থীরা। গবেষণা মাঠ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়নতুন সচিবালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের