Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

সরকারি কর্মকর্তার ফেসবুক পোস্ট

ডিও লেটার বিক্রি করছেন এমপি-মন্ত্রীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:০৭
শেয়ার করুন:
ডিও লেটার বিক্রি করছেন এমপি-মন্ত্রীরা

সংগৃহীত ছবি

এমপি-মন্ত্রীদের ডিও লেটার নিয়ে ফেসবুকে পোস্ট করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফ মোহাম্মদ ফরহাদ। 

সরকারি চাকরিতে থেকে সরকার, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পর্কে আপত্তিকর, অশোভন ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ এনে তাকে এ নোটিশ দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)।

গত ১০ মে নায়েমের পরিচালক প্রফেসর প্রিম রিজভী স্বাক্ষরিত নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

নায়েম সূত্র জানিয়েছে, চলমান ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণরত অবস্থায় গত ৯ মে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন আরিফ ফরহাদ। সেখানে তিনি লিখেছেন—‘মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে এমপি-মন্ত্রীদের ডিও লেটারের পাইকারি/খুচরা ব্যবসাটা বন্ধ করুন। টাকার বিনিময়ে সমাজের ধান্ধাবাজ লোকজন কিনে নিচ্ছে ডিও। জামাত-শিবিরের গুপ্ত লোকজন ইতিমধ্যে কিনে নিচ্ছে ডিও। এমপি/মন্ত্রী বেচে, মন্ত্রীর বউ বেচে, পিএস বেচে এসব ডিও।’

পোস্টে আরও বলা হয়, ‘সত্যিকারের দেশপ্রেমিক, সৎ ও দলপ্রেমিক লোকজনকে এমপি-মন্ত্রী এবং তাদের পিএসরা কোনো ডিও দেয় না, মাসের পর মাস অপেক্ষা করতে বলে।’

নায়েমের শোকজের নোটিশে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারীর জন্য এ ধরনের বক্তব্য শোভন আচরণ, পেশাগত নিরপেক্ষতা, প্রশাসনিক সৌজন্য ও সরকারি চাকরিবিধির পরিপন্থী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশনা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এ পোস্ট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আরিফ ফরহাদের বিরুদ্ধে আরও নানা অভিযোগ তুলেছেন তার সহকর্মীরা। নায়েমে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিলেও তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত না থেকে দলবল নিয়ে মাউশি এলাকায় ঘোরাফেরা ও রাজনৈতিক শোডাউন দেন বলে জানিয়েছেন তারা।

অভিযোগ রয়েছে, তার স্ত্রী সামিনা সুলতানাকে মাউশির প্রশিক্ষণ শাখায় সহকারী পরিচালক-৩ পদে পদায়নের পর তার মাধ্যমে পছন্দের কর্মকর্তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করিয়েছেন আরিফ ফরহাদ। শিক্ষা ক্যাডারের অনেক কর্মকর্তা বছরের পর বছর প্রশিক্ষণের সুযোগ না পেলেও নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তাকে একাধিক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র জানিয়েছে, আরিফ ফরহাদের সুপারিশে সম্প্রতি মাউশিতে কয়েকজন কর্মকর্তার সংযুক্তি ও সংযুক্তি বাতিল করা হয়েছে। এ ধরনের তালিকা প্রণয়নে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। মাউশিতে আরিফ ফরহাদের ঘনিষ্ঠ হিসেবে যাদের নাম ঘুরছে, তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার কর্মকর্তা মনিরুজ্জামান মুন, ঢাকা কলেজের প্রভাষক মওদুদ আহমেদ, হিট প্রকল্পের কর্মকর্তা আরাফাত খান, সংযুক্ত কর্মকর্তা সাদ আল ফয়সাল, মাহবুব রুবেল, আব্দুর রহিম, নাজিমুল ইসলাম চৌধুরী ও সাইফুল ইসলাম।

অভিযোগের বিষয়ে জানতে আরিফ মোহাম্মদ ফরহাদের ফোনে একাধিকবার চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

ডিও লেটারবিক্রিএমপি-মন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল