এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

ফাইল ছবি
পূর্বঘোষিত তারিখে প্রকাশিত হচ্ছে না এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। নতুন সময় অনুযায়ী ৩১ অক্টোবর শনিবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এর আগে গত শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কার এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। এসংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল।
আজ আবার নতুন করে ফল প্রকাশের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধন তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩।



