পূর্বঘোষিত তারিখে প্রকাশিত হচ্ছে না এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। নতুন সময় অনুযায়ী ৩১ অক্টোবর শনিবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।এর আগে গত শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কার এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। এসংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল।আজ আবার নতুন করে ফল প্রকাশের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি সাংবাদি...