Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৪:৫৩
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা

‘একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়’, সংবাদ সম্মেলনে বলেছেন শিক্ষার্থীরা। ছবি : আগামীর সময়

চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল করা) শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন এবং একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি-২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

এরমধ্যে ফেল করা শিক্ষার্থীরা একাদশে ভর্তির সুযোগ দেওয়ার দাবি ছিল অন্যতম।

শিক্ষার্থীরা এমন সময় এ দাবি তুলেছেন, যখন সম্প্রতি বগুড়ার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন একই বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রবেশ এবং ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি কমাতে এবং তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় একটি মানবিক ও বাস্তবসম্মত সমাধান প্রয়োজন’, বক্তব্যে যোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হলো— ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দ্রুত উদ্যোগ; পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি এবং যোগ্যতাসংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ; পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশ; সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একই শিক্ষাবর্ষে কলেজ ভর্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং কোনো কারণে চলতি বছর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিয়ে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেছেন, তাদের এ আন্দোলন কোনো বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে নয়, বরং তাদের শিক্ষাজীবন সুরক্ষার একটি শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্যোগ।

এসএসসিপরীক্ষা ও ফলাফলঅকৃতকার্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের