Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

খুবি শিক্ষার্থীর ‘গাছের ডাক্তার’

খুবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৮:১০
খুবি শিক্ষার্থীর ‘গাছের ডাক্তার’

আদনান শাহ আবির

কৃষক, ছাদবাগানপ্রেমী ও গাছপ্রেমীদের জন্য কৃষিসংক্রান্ত বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী আদনান শাহ আবির তৈরি করেছেন এআই-সমন্বিত ডিজিটাল কৃষি হেল্পডেস্ক ‘গাছের ডাক্তার’।

নিজের এই উদ্ভাবন নিয়ে ডেভেলপার আদনান বলেন, বর্তমানে কৃষিবিষয়ক কয়েকটি অ্যাপ থাকলেও ‘গাছের ডাক্তার’ কিছুটা ব্যতিক্রম। অধিকাংশ প্ল্যাটফর্ম একটি বা দুটি নির্দিষ্ট সেবার ওপর কেন্দ্রীভূত হলেও আমরা কৃষকের প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গায় আনার চেষ্টা করেছি।

কৃষক, ছাদবাগানপ্রেমী ও সাধারণ গাছপ্রেমীদের কৃষিভিত্তিক বিভিন্ন সমস্যার নির্ভুল সমাধান দেওয়াই এই প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য। অ্যাপটিতে যুক্ত করা হয়েছে ১২টিরও বেশি ডিজিটাল ফিচার।

‘গাছের ডাক্তার’ অ্যাপটিতে রয়েছে ‘স্মার্ট ভিশন এআই রোগ স্ক্যানার’। কৃষকরা আক্রান্ত পাতা বা ফলের একটি স্পষ্ট ছবি তুললেই মুহূর্তের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আক্রান্ত স্থানের দাগ ও ক্ষতের বিন্যাস বিশ্লেষণ করে রোগের নাম, কারণ ও প্রতিকারের পরামর্শ দেয়।

অ্যাপটি ব্যবহার করতে কৃষকদের আলাদাভাবে পড়ালেখা জানার প্রয়োজন নেই। যেসব কৃষক পড়তে বা লিখতে পারেন না, তাদের জন্য রয়েছে ‘লাইভ ভয়েস সহকারী’ ফিচার। এর মাধ্যমে মুখে সমস্যার কথা বললেই তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়। এমনকি কৃষকরা আঞ্চলিক ভাষায় কথা বলেও এ অ্যাপ থেকে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন।

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) সেন্টিনেল-২ স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ফসলের সবুজত্ব, আর্দ্রতা ও জমির দুর্বল অংশ সম্পর্কে আগাম সতর্কবার্তা পান।

আরও পড়ুন

আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ

১৮ অক্টোবর ২০২৬

সাধারণ প্ল্যাটফর্মের মতো এটি শুধু রোগের নাম জানিয়েই দায়িত্ব শেষ করে না; বরং রোগ প্রতিরোধে জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতিকে প্রাধান্য দেয়। রাসায়নিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ওষুধের বাণিজ্যিক নামের পাশাপাশি মূল সক্রিয় উপাদানের নামও উল্লেখ করা থাকে, যাতে দোকানিরা কৃষকদের বিভ্রান্ত করতে না পারেন। এমনকি ১০ লিটারের ড্রামে ঠিক কত চা-চামচ বা বোতলের ক্যাপ পরিমাণ ওষুধ মেশাতে হবে, তার সহজ হিসাবও ব্যবস্থাপত্রে দেওয়া হয়।

বাংলাদেশে চাষ হওয়া ৫৯টিরও বেশি ফসলের শত শত রোগবালাইয়ের তথ্য নিয়ে অ্যাপটির বিশাল স্থানীয় ডেটাবেজ তৈরি করা হয়েছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) অনুমোদিত ও হালনাগাদ তথ্য যুক্ত রয়েছে।

মধ্যস্বত্বভোগীদের কারসাজি থেকে কৃষকদের সুরক্ষা দিতে এতে যুক্ত করা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তরের ৬৪ জেলার দৈনিক সরকারি বাজারদর। পাশাপাশি, জটিল সমস্যায় বিনা মূল্যে সরাসরি পেশাদার কৃষিবিদদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য রয়েছে ‘ডিজিটাল টোকেন’ এবং কমিউনিটি ফোরাম।

আদনান বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে ‘গাছের ডাক্তার’ হয়ে উঠতে পারে বাংলাদেশের কৃষিতে সত্যিকারের ডিজিটাল অল-ইন-ওয়ান সমাধান, যা দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষকের অর্থনৈতিক মুক্তিতে স্থায়ী ভূমিকা রাখবে।

খুবি শিক্ষার্থীগাছের ডাক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’