কৃষক, ছাদবাগানপ্রেমী ও গাছপ্রেমীদের জন্য কৃষিসংক্রান্ত বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী আদনান শাহ আবির তৈরি করেছেন এআই-সমন্বিত ডিজিটাল কৃষি হেল্পডেস্ক ‘গাছের ডাক্তার’।নিজের এই উদ্ভাবন নিয়ে ডেভেলপার আদনান বলেন, বর্তমানে কৃষিবিষয়ক কয়েকটি অ্যাপ থাকলেও ‘গাছের ডাক্তার’ কিছুটা ব্যতিক্রম। অধিকাংশ প্ল্যাটফর্ম একটি বা দুটি নির্দিষ্ট সেবার ওপর কেন্দ্রীভূত হলেও আমরা কৃষকের প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গায় আনার চেষ্টা কর...