‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফল অর্জনকারী ১৫ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত তালিকায় ২০২৪ সালের জন্য সাতজন এবং ২০২৫ সালের জন্য আটজন শিক্ষার্থীর নাম রয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৪ সালের জন্য মনোনীত সাত শিক্ষার্থী হলেন—ইসলামিক স্টাডিজ বিভাগের আরিফুল ইসলাম (সিজিপিএ ৩.৮৯), মার্কেটিং বিভাগের আসমা আক্তার (৩.৯৪), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহাম্মদ গোলাম রোহান শাফি (৩.৯৮), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া খানম (৩.৯৪), আইন বিভাগের রাগিব শাহরিয়ার রাফি (৩.৮৫), ফার্মেসি বিভাগের জান্নাতুন নাহের উর্মি (৩.৯৮) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের মো. মুহিব আহসান চৌধুরী (৩.৮৬)।
অন্যদিকে, ২০২৫ সালের জন্য মনোনীত আট শিক্ষার্থী হলেন—ইসলামিক স্টাডিজ বিভাগের সোমাইয়া তাবাসসুম (৩.৮৬), মার্কেটিং বিভাগের ফারিয়া আক্তার এভা (৩.৯২), পরিসংখ্যান বিভাগের শানজিদা সারমিন মৌরি (৩.৯৮), অ্যানথ্রোপলজি বিভাগের দিপান্বিতা বৈদ্য (৩.৮৯), আইন বিভাগের অনিকা তাবাসসুম অন্তরা (৩.৬৭), মাইক্রোবায়োলজি বিভাগের আভা রহমান (৪.০০), প্রিন্টমেকিং বিভাগের বিদিশা অধিকারী (৩.৭২) এবং ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের মোছা. ফারিয়া ইয়াসমিন (৩.৯৩)।
তালিকায় দেখা যায়, ২০২৫ সালের মনোনীতদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন মাইক্রোবায়োলজি বিভাগের আভা রহমান। তার সিজিপিএ ৪.০০। এ ছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহাম্মদ গোলাম রোহান শাফি এবং ফার্মেসি বিভাগের জান্নাতুন নাহের উর্মি ২০২৪ সালে ৩.৯৮ সিজিপিএ অর্জন করেছেন। ২০২৫ সালের পরিসংখ্যান বিভাগের শানজিদা সারমিন মৌরিও ৩.৯৮ সিজিপিএ পেয়েছেন।
মনোনীতদের আগামী পহেলা অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংএ জমা দিতে বলা হয়েছে।




