Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

গবেষণায় কৃতিত্ব, কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

খুলনা ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:১২
গবেষণায় কৃতিত্ব, কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

কুয়েটে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৩১ শিক্ষক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৩১ জন শিক্ষক অর্জন করেছেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’।

উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের বিশেষজ্ঞ প্যানেলের যাচাই-বাছাই এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর)-এর সুপারিশে প্রদান করা হয় এই পুরস্কার।

আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদান করা হয় এই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের প্রধান অতিথি কুয়েট উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ শিক্ষকদের হাতে তুলে দেন এই সম্মাননা।

অনুষ্ঠানে উপাচার্য বলেছেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তি। একটি প্রতিষ্ঠানের প্রকৃত মান নির্ধারিত হয় তার গবেষণার গুণগত মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞান সৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত এসব গবেষণা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরবের বিষয়।

তিনি আরও বলেছেন, টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গবেষণার বিকল্প নেই। গবেষণাকে আরও বাস্তবমুখী,সময়োপযোগী এবং শিল্প ও সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি পেটেন্ট অর্জনের দিকেও শিক্ষকদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, টেক্সটাইল, লেদার ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংসহ একাধিক বিভাগের শিক্ষকরা পেয়েছেন এ সম্মাননা।

গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কুয়েট প্রতিবছর এ পুরস্কার প্রদান করে থাকে।


খুলনাকুয়েটভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডউচ্চ শিক্ষা ও গবেষণা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ শুরু

    আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ শুরু

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    advertiseadvertise