Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

বৃষ্টিতে ঢাবির হলে হলে পানি

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৩:৫৬
বৃষ্টিতে ঢাবির হলে হলে পানি

টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: আগামীর সময়

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল ও ক্যাম্পাসের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। শহীদুল্লাহ্ হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের কয়েকটি শিক্ষার্থী কক্ষেও পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুরে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভিসি চত্বর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ড. শহীদুল্লাহ্ হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ, স্যার সলিমুল্লাহ মুসলিম হল, কেন্দ্রীয় মাঠ এবং শহীদ মিনার থেকে কার্জন হলগামী সড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় স্থানভেদে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়েছে।

সবচেয়ে বেশি পানি জমেছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটসংলগ্ন এলাকায়। তুলনামূলক নিচু এলাকা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই এসব স্থানে জলাবদ্ধতা তৈরি হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

কুয়েত মৈত্রী হলের এক শিক্ষার্থী বলেছেন, পুরো হল এলাকা পানিতে তলিয়ে গেছে। ক্যান্টিন ও ডিপার্টমেন্টাল স্টোরেও পানি ঢুকেছে। সামান্য বৃষ্টিতেই হলের ভেতরে হাঁটুসমান পানি জমে যায়।

স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী বাদশার ভাষ্য, হলের কক্ষ পর্যন্ত পানি ঢুকে পড়েছে। হলের সামনের সড়কে উরুসমান পানি জমায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলসংলগ্ন এলাকায় প্রতি বর্ষায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সমস্যা সমাধানে একাধিকবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আগামীর সময়কে জানিয়েছেন, এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিটি করপোরেশন জানিয়েছে, বৃষ্টি থামলে দ্রুত পানি নেমে যাবে। এরপরও কোনো সমস্যা থাকলে তারা প্রয়োজনীয় সহযোগিতা করবে।

জলাবদ্ধতাঢাকা বিশ্ববিদ্যালয়বৃষ্টি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৩

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৯:১৫

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    ১২ জুলাই ২০২৬, ০৪:৩২

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    ১২ জুলাই ২০২৬, ০৮:১০

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪

    advertiseadvertise