Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইউনিভার্সিটি অব লিডসের সহযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে গবেষণার উৎকর্ষ নিয়ে কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৪
ইউনিভার্সিটি অব লিডসের সহযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে গবেষণার উৎকর্ষ নিয়ে কর্মশালা

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের সহযোগিতায় ‘From Collaboration to Publication: Advancing Research Excellence’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে’ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমেদ। এতে WUB-এর একাডেমিক নেতৃত্ব, শিক্ষক এবং জ্যেষ্ঠ শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মশালায় গবেষণার উৎকর্ষ বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে উচ্চমানের গবেষণা প্রকাশনার কার্যকর পথ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমেদ গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কিং, যৌথ প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেন।

এ সময় WUB ও ইউনিভার্সিটি অব লিডসের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও বিশেষ আলোচনা হয়। এর মধ্যে ছিল যৌথ গবেষণা উদ্যোগ, সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির যৌথ আয়োজন, যৌথ প্রকাশনা, পিএইচডিতে ভর্তি ও বৃত্তির সুযোগ, যৌথ গবেষণায় অর্থায়ন এবং পাঠ্যক্রম উন্নয়ন।

কর্মসূচির অংশ হিসেবে WUB-এর একাডেমিক নেতৃত্ব এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের শিক্ষকদের অংশগ্রহণে ‘Course Simulation for Business Studies’ শীর্ষক পৃথক একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায় শিক্ষায় বিজনেস সিমুলেশন ও অভিজ্ঞতামূলক শিখন পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা বৃদ্ধি এবং পাঠ্যক্রম উন্নয়নে এসব পদ্ধতির ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে WUB-এর জ্যেষ্ঠ একাডেমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন ও ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের (RIC) পরিচালক ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ, জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন এবং জয়েন্ট কন্ট্রোলার অব এক্সামিনেশনস মোহাম্মদ সাইফুল হান্নান।

এ ছাড়া আইকিউএসি (IQAC)-এর পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান প্রকৌশলী ড. স্বপন কুমার সরকার এবং বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা জোরদার এবং শিক্ষক-শিক্ষার্থীদের বৈশ্বিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে WUB-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের (RIC) সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।



অনুষ্ঠানটি সমন্বয় করেন জুনিয়র ডেপুটি রেজিস্ট্রার আফরোজা শিপলা।


ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি