Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবিতে ডক্টরাল গবেষণা প্রদর্শনী ও পরামর্শ অধিবেশন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৫০
ঢাবিতে ডক্টরাল গবেষণা প্রদর্শনী ও পরামর্শ অধিবেশন

হিসাববিজ্ঞান গবেষণা উদ্যোগের আয়োজনে ঢাবিতে অনুষ্ঠিত হয়েছে ডক্টরাল গবেষণা প্রদর্শনী ও পরামর্শ অধিবেশন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের হিসাববিজ্ঞান গবেষণা উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডক্টরাল গবেষণা প্রদর্শনী ও পরামর্শ অধিবেশন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন স্নাতকোত্তর ভবনের ৫০০২ নম্বর কক্ষে দিনব্যাপী চলে এ কর্মসূচি।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয় ও ডান্ডি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিসাববিজ্ঞান বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের সামনে গবেষণা উপস্থাপন করেন আটজন পিএইচডি গবেষক। প্রতিটি উপস্থাপনার পর গবেষকদের গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা দেন উপস্থিত পরামর্শক ও শিক্ষকেরা।

অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকদের পাশাপাশি ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায় গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. দেওয়ান মাহবুব হোসেন।

কর্মসূচির উদ্বোধন করেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং হিসাববিজ্ঞান গবেষণা উদ্যোগের পরিচালক ড. মো. সাইফুল আলম। এ সময় সবাইকে স্বাগত জানিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন তিনি।

উদ্বোধনী পর্বের পর অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক এম. আজিজুল ইসলাম পিএইচডি অভিসন্দর্ভের কাঠামো, লক্ষ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটি অধিবেশন পরিচালনা করেন। পরে ডান্ডি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক শামীমা হক কার্যকর সাহিত্য পর্যালোচনা বিষয়ক দিকনির্দেশনা তুলে ধরেন।

গবেষণা উপস্থাপনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক মো. মাহাদী হাসান, নিয়াজ মোহাম্মদ, শবনম মুনিরা, সাবরিনা ইউসুফ, শাহ আলম, আহসান উদ্দিন, মোহাম্মদ সাইফ উদ্দিন ভূঁইয়া ও রাবিতা সাবাহ।

সমাপনী বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং হিসাববিজ্ঞান গবেষণা উদ্যোগের সহযোগী পরিচালক অধ্যাপক আল-আমিন উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যবসায় শিক্ষা অনুষদে এ ধরনের ডক্টরাল পরামর্শ কার্যক্রম এটিই প্রথম। তিনি নিয়মিত গবেষণা এবং তাৎক্ষণিক মতামত প্রদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দিনব্যাপী এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট পরামর্শক, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাবিগবেষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত