জবির সংগীত বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে নতুন নেতৃত্ব

সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায় ও নির্বাচন কমিশনের এর তত্ত্বাবধানে অভিষেক অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পরিবর্তে সভাপতিত্ব করেন প্রথম গঠনতন্ত্র সম্পাদন উপদেষ্টা ও সংগীত বিভাগের শিক্ষক মো. মাহমুদুল হাসান। দায়িত্ব হস্তান্তর ও শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার খ. কৌশিক আহমেদ অন্তর।
মধ্যাহ্ন ভোজ ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জবি সংগীত বিভাগের শিক্ষার্থী উপমা বড়ুয়া নিশি এবং ইশতিয়াক মাহমুদ। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন জবি সংগীত বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান, অদিতি অতীন্দ্রিলা, অভ্র দেব লস্কর ও ইফতির মাহামুদ সাজিদ।
নবনির্বাচিত কমিটি
সভাপতি: মো. মাইদুল হক তরুণ
সহ সভাপতি: হুরুন নাহার ইতি
সাধারণ সম্পাদক: তন্ময় কুমার প্রামাণিক
যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান নিশাত
কোষাধ্যক্ষ ও অর্থনৈতিক সম্পাদক: ত্রয়ী বিশ্বাস
সহ কোষাধ্যক্ষ: অদিতি সরকার সিঁথী
সাংগঠনিক ও শৃঙ্খলা রক্ষাকারী সম্পাদক: মো. আশিকুর রহমান
দপ্তর ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক: সজীব রয়
ভ্রমণ, সংগ্রহ ও সংরক্ষণবিষয়ক সম্পাদক: মৌমিতা মজুমদার
প্রযুক্তিবিষয়ক সম্পাদক: মেহেদী হাসান রকি
গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মো. নূর ইসলাম
আইনবিষয়ক সম্পাদক: তাহমিদা সুপ্তি
সজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক: কনক কুমার
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান সরকার
আলোকচিত্র ও শব্দধারণ সম্পাদক: সাজ্জাদুল ইসলাম খান সজীব
প্রচার ও জনসংযোগ সম্পাদক: মো. জামী হাফিজ সমীরণ
ক্রীড়াবিষয়ক সম্পাদক: মাসরুকা বিনতে মীম







