Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে চালু হলো এনভায়রনমেন্ট এডুকেশন সেল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৮
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে চালু হলো এনভায়রনমেন্ট এডুকেশন সেল

এনভায়রনমেন্ট এডুকেশন সেলের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পরিবেশগত সচেতনতা ও টেকসই কার্যক্রমকে এগিয়ে নিতে এনভায়রনমেন্ট এডুকেশন সেল চালু করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই সেল চালু করেছে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিভাগ। গত ২৬ সেপ্টেম্বর চালু করা হয় এই সেল।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৫—‘স্থলজ জীবন’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন টেকসই ও পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম। তিনি বিভাগের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সবুজ ও পরিবেশ-সচেতন ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতে শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-রেজিস্ট্রার মো. কামরুল হোসেন উপস্থিত ছিলেন। তিনি নতুন এ পরিবেশবান্ধব উদ্যোগের প্রতি সমর্থন ও উৎসাহ ব্যক্ত করেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিভাগের উপদেষ্টা ড. রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি টেকসই উন্নয়ন ও পরিবেশগত দায়িত্ববোধের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ করে টেক্সটাইল ও ফ্যাশন খাতে পরিবেশের ওপর প্রভাব একটি বড় উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান। তিনি টেকসই উন্নয়নের প্রতি বিভাগের ক্রমবর্ধমান অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, নবগঠিত এ সেল বিভাগের সেই অঙ্গীকারকে বাস্তবমুখী উদ্যোগে রূপ দিতে সহায়তা করবে। একই সঙ্গে ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রমেও টেকসই চর্চা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

বিভাগটি জানিয়েছে, এই সেলের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করা হবে। পাশাপাশি বিভিন্ন টেকসই ও পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণে তাদের উৎসাহ দেওয়া হবে।

পরিবেশ-সচেতন অভ্যাস গড়ে তোলা এবং এসডিজি ১৫— ‘স্থলজ জীবন’-এর প্রতি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর অঙ্গীকার বাস্তবায়নেও সেলটি কাজ করবে।

ক্যাম্পাসওয়ার্ল্ড ইউনিভার্সিটিকরপোরেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের