Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৬:৫২
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শুধু উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটের সংখ্যা বাড়ালেই হবে না, তাদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার পাশাপাশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় পাঠ্যক্রম প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বাড়াতে হবে।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন : সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কেবল শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিক্ষকদেরও শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার বাস্তব চাহিদা, দক্ষতার ঘাটতি ও কাজের ধরন সম্পর্কে জানতে হবে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণা ও পাঠ্যক্রম সাজাতে হবে। শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর পাশাপাশি শিক্ষকদেরও শিল্প খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতাকে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিল্প খাতকে কী দিতে পারবে এবং শিল্পপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কী সুবিধা পাবে, সেটিও বিবেচনায় নিতে হবে। এক হাত দিয়ে অন্য হাত ধোয়ার মতো উভয়পক্ষের সহযোগিতার মাধ্যমেই কার্যকর অংশীদারত্ব তৈরি সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তনকে শুধু কর্মসংস্থানের হুমকি হিসেবে দেখলে চলবে না। আশির দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রযুক্তির বিকাশ নতুন কর্মক্ষেত্র ও সম্ভাবনারও জন্ম দিয়েছে। এআইয়ের ক্ষেত্রেও প্রয়োজন পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি। বিশেষ করে জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করতে হবে।


আরও পড়ুন

‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

২২ নভেম্বর ২০২৬


দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল শিক্ষার্থী বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে না। আগামী পাঁচ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কতসংখ্যক কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করতে পারবে, তার সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। এ ধরনের পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও গবেষণা অপরিহার্য। অথচ প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় অনেক ক্ষেত্রে গবেষণা ও নীতিনির্ধারণ বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব নেই। প্রধানমন্ত্রীও প্রয়োজন অনুযায়ী অর্থায়নের আশ্বাস দিয়েছেন। তবে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করতে না পারলে তার সুফল পাওয়া যাবে না। শুধু অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় করলেই শিক্ষার মান বাড়বে না। গুণগত শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার নির্ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বরাদ্দকৃত অর্থ কেন ব্যয় করা যাচ্ছে না, কোথায় সমস্যা রয়েছে এবং কীভাবে তা সমাধান করা সম্ভব, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই চিহ্নিত করতে হবে। শুধু সরকারের ওপর দায় চাপিয়ে দিলে চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের সক্ষমতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের উৎপাদনশীলতা, গবেষণার মান এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে নতুন বিভাগ খোলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, শুধু শিক্ষক বা শিক্ষার্থীদের বিশেষ স্বার্থ কিংবা রাজনৈতিক বিবেচনায় কোনো বিভাগ চালু করা উচিত নয়। কোন বিষয়ে দেশের অর্থনীতি ও শিল্প খাতে দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে, তা বিবেচনা করেই নতুন বিভাগ ও বিষয় চালু করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকটের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষামন্ত্রীএহছানুল হক মিলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র