গাকৃবিতে দি অ্যাগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড

সংগৃহীত ছবি
কৃষিকে ঘিরে মেধা, স্বপ্ন ও সম্ভাবনাকে একসূত্রে গাঁথার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি অ্যাগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’। ‘কৃষির প্রতিটি মেধাবী মন যেখানে মিলিত হয়’ প্রতিপাদ্যে গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস বাংলাদেশের গাকৃবি শাখার উদ্যোগে এবং কামারুন অ্যাগ্রো ফার্মের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান এবং গাকৃবির সার্জারি অ্যান্ড রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাত্ত্বিকেশ পল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএএএস বাংলাদেশ, গাকৃবি শাখার লোকাল ডিরেক্টর তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাকৃবির পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম, বিভিন্ন অনুষদের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং আইএএএস বাংলাদেশের গাকৃবি শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা।



