গবেষণার মান, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান পরিচিতির স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাংকিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার স্কোরে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ সূচকে ৬১.৮ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছে। ৬৩ স্কোর নিয়ে এ তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল...