Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৫:৪০
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান—ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল। প্রশ্নও ছিল অতিরিক্ত কঠিন। তাদের দাবি, অভিন্ন প্রশ্নপত্র আগের বছরের তুলনায় অনেক কঠিন হয়েছে।

দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ‘ভুয়া, ভুয়া’ বলেও স্লোগান দিতে দেখা যায়।

একপর্যায়ে কয়েকজন ইট ছোড়েন। বোর্ডের গেটে ধাক্কাধাক্কিও হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যান। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা পলাশীর মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে যান।


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশেই বিক্ষোভে শিক্ষার্থীরা, পুলিশের বাধায় হট্টগোল

১৪ জুলাই ২০২৬



উত্তরায় বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরা ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বিষয়টি জানান।

বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়কও অবরোধ করা হয়। ময়মনসিংহে অবরোধ করা হয় ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক। এ ছাড়া কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাব মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে একদল ঢাকা কলেজের সামনে এবং আরেক দল টিএসসির দিকে চলে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


আরও পড়ুন

‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’

১৪ জুলাই ২০২৬



অবরোধে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।


আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকায় সড়ক আটকে বিক্ষোভ

১৪ জুলাই ২০২৬


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বললেন, ‘পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন ভুল ছিল। বাকি প্রশ্নগুলোও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন হয়েছে। এতে কেউ ফেল করলে তার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আহনাফ মুনজি বললেন, ‘বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি। কেউ পথে পড়ে গেছে। কারও অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়েছে। এসবের দায়ও শিক্ষামন্ত্রীকে নিতে হবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে না পারলে এমন শিক্ষামন্ত্রী তারা চান না।’

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার রব্বানী হোসেন বললেন, ‘শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর রাজধানীতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

শিক্ষামন্ত্রীপদত্যাগশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise