Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জাবিতে জুলাই গণহত্যার পুনঃতদন্ত চায় ছাত্রশিবির

জাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৯
শেয়ার করুন:
জাবিতে জুলাই গণহত্যার পুনঃতদন্ত চায় ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও সহিংসতায় অভিযুক্তদের ভূমিকা পুনঃতদন্তসহ চার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা।

আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিটি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বরাবর জমা দেওয়া হয়।

স্মারক জমাদানের পর তাদের দাবি সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন।  এ সময় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান তাদের দাবি উপস্থাপন করেন। এরপর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জাবিতে সংঘটিত গণহত্যা, হামলা ও নির্যাতনে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত ও পদক্ষেপ এখনো স্পষ্ট নয়। পাশাপাশি কয়েকজন শিক্ষকের সাম্প্রতিক সময়ের বক্তব্য ও কর্মকাণ্ডে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

বিশেষভাবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টেলিভিশন টক শোর বক্তব্যের সমালোচনা করে স্মারকলিপিতে বলা হয়, এতে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ হিসেবে তার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তিনি দায়িত্ব থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবন্নেসা, দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফজলুল হালিম রানার বক্তব্য ও কর্মকাণ্ড পর্যালোচনার দাবি জানানো হয়।


আরও পড়ুন

চবির হীরকজয়ন্তীর অনুষ্ঠানে শিবির-ছাত্রদলের হাতাহাতি

১৮ নভেম্বর ২০২৬

পাশাপাশি আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষকের ক্লাস ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

স্মারকলিপিতে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জড়িতদের প্রহসনের বিচার পুনঃতদন্ত করে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা ও স্নিগ্ধাকে প্রাধ্যক্ষ পদ থেকে অপসারণ, রাজনৈতিক কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ১০ নভেম্বর ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে পতিত গণহত্যাকারী দল আওয়ামী লীগ নানা রকম আস্ফালন দেখাচ্ছে। সারা দেশে হত্যা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে এবং সর্বশেষ ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে তার বাবা-মাকে হত্যার চেষ্টা করা হয়েছে। দেশ জুড়ে অস্থিতিশীলতার এই প্রেক্ষাপটে রাষ্ট্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া, ভেতরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ব্যানার লাগানোসহ নানা অপকর্ম ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এমনকি শিক্ষার্থী ও সাংবাদিকতার আড়ালে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক এবং ব্যানার লাগাতে সহায়তাকারী দোকানি আটকের ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, সরকার যেমন জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনও জুলাই হামলার বিচার ও পুনঃতদন্তের দাবিকে উপেক্ষা করছে।

ক্যাম্পাসে শিক্ষকের ছদ্মবেশে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ তুলে মাজহারুল ইসলাম বলেন, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা টেলিভিশন টক শোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন; পাশাপাশি অধ্যাপক জেবন্নেসা, নাসরিন সুলতানা ও ফজলুল হালিম রানাও দলটির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ পদে রাখলে ছাত্রীরা অনিরাপদ বোধ করবেন উল্লেখ করে তিনি স্নিগ্ধা, আনিস আলমগীর ও নাজনিন মুন্নিসহ আওয়ামী লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার ও জবাবদিহির আওতায় আনার দাবি জানান এবং যেসব গণমাধ্যম তাদের সুযোগ করে দিচ্ছে, তাদেরও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

সবশেষে মাজহারুল ইসলাম চার দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, জুলাই হামলার বিচার পুনঃতদন্ত ও কার্যকর করা, প্রধান ফটকসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ ও জুলাই বিপ্লবী শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এবং রাজনৈতিক কারণে ক্লাস বর্জন ও বয়ান তৈরিতে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনের দুর্বলতা কাটিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে কোনোভাবেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠাঁই হতে দেওয়া হবে না; প্রশাসন ও অন্যান্য ছাত্রসংগঠন সদিচ্ছা দেখালে ছাত্রশিবির সর্বোচ্চ সহযোগিতা করবে।

জাবিজুলাই গণহত্যাছাত্রশিবির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র