Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জবিতে পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশে দেওয়া সাবেক প্রক্টর

জবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২২:৫৭
শেয়ার করুন:
জবিতে পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশে দেওয়া সাবেক প্রক্টর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগ ওঠা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে উন্নীত করা হয়েছে। এ উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পাওয়া অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এতে দুজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন গ্রেড-২ পদে পদোন্নতি পান। তাদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশ (ডিবি) দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিতে বাধা দেন তিনি। আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন এই অধ্যাপক।

জুলাই গণ-অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে আগে থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এমন পরিস্থিতিতে তার পদোন্নতির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

২৬ নভেম্বর ২০২৬

তাদের দাবি, অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু নিষ্পত্তি ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য দাবি করেছেন তারা।

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের এমন পদোন্নতি হয়ে থাকলে তা আমাদের জন্য হৃদয়ের রক্তক্ষরণের মতো। জুলাইয়ে যারা গাদ্দারি করেছে, শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে এবং সহযোগিতা করেছে, তাদের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

এ বিষয়ে জকসুর জিএস ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ বলেন, ‘তিনি প্রক্টর থাকাকালে জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের সামনে থেকেই সমন্বয়ক নূর নবীকে গ্রেপ্তার করে গুম করা হয়। তখন তিনি বলেছিলেন, ‘আমার কিছু করার নাই।’ তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেননি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন লীগবিরোধী কর্মসূচি পালন করছে। কিন্তু বাস্তবে এই প্রশাসনের আমলেই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে বক্তব্য জানতে জবি উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সাবেক প্রক্টরপদোন্নতিজুলাই গণঅভ্যুত্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ