সরকারের জোরালো সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে পূর্বনির্ধারিত আগামী ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতায় পরিবর্তন এনে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ নির্ধারণ করা হয়েছে।
আজ (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি
১০ নভেম্বর ২০২৬
উপাচার্য জানান, সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে পূর্বনির্ধারিত ২ জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সভায় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।
এবারের কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হবে।




