Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

এইচএসসি পরীক্ষা ২০২৬

অভিভাবকদের জন্য শেড ও বসার ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৫:৩১
অভিভাবকদের জন্য শেড ও বসার ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

সংগৃহীত ছবি

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষার্থীদের অভিভাবকদের দুর্ভোগ কমাতে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ শেড ও বসার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ২ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই তাদের জন্য নির্দিষ্ট শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড ও চেয়ারসহ বসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন

বুয়েটের ক্লাস চাকরি বিসিএস প্রস্তুতি, সব ...

৩০ জুন ২০২৬

বোর্ড বলছে, অভিভাবকদের দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেক কেন্দ্রের বাইরে ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে বাড়ছে জনদুর্ভোগও। তাই কেন্দ্রের বাইরের চলাচল সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োজিত করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অনুলিপি দেওয়া হয়েছে।

গত ২ জুলাই থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।

এইচএসসি পরীক্ষাঅভিভাবকশেড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise