অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া বিষয়ের পত্রকোড-২২০১ এর পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষাটি আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।







