Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

রাবিতে ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দুই সাংবাদিক সংগঠনের

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
রাবিতে ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দুই সাংবাদিক সংগঠনের

সাংবাদিকদের ওপর হামলার চিত্র। ছবি: আগামীর সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের দায়সারা বক্তব্য ও সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে সংগঠনটির সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক সংগঠন। সংগঠন দুটি হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

বুধবার (১৪ অক্টোবর) যৌথ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত নেতাকর্মীদের বিচার এবং শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করা হবে। পাশাপাশি সংগঠনটির কোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা হবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হন চারজন ক্যাম্পাস সাংবাদিক। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ছাত্রদলের তিন নেতাকর্মীর সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করে। তবে তাদের মধ্যে দুজনের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্রত্ব নেই বলে দাবি করেছে সাংবাদিক সংগঠন দুটি। ফলে নিয়মিত শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সুপারিশ ছাড়া অন্যদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাংবাদিক সংগঠন দুটি আশা প্রকাশ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী সিন্ডিকেট সভায় অধিকতর তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আহসান হাবিবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবকে স্থায়ীভাবে বহিষ্কার, ছাত্রত্ব না থাকায় বিশাল চক্রবর্তীর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং অন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, হামলার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। এ ছাড়া হামলায় জড়িত ব্যক্তিদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছে সংগঠন দুটি। এতে ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে মনে করছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও শাখা ছাত্রদলের সভাপতি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি কিংবা নিজের ভুল স্বীকার করেননি। এ পরিস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিচার ও সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন এবং সংগঠনটির সংবাদ সংগ্রহ ও প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাবিসাস ও রুরু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ছাত্রদলসাংবাদিকহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী