Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জরিমানা ১৩ ব্যাংকের

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:৪৫
জরিমানা ১৩ ব্যাংকের

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩টি ব্যাংক লভ্যাংশ-সংক্রান্ত আয়কর আইন লঙ্ঘনের কারণে প্রায় ৯৮ কোটি টাকা জরিমানার মুখে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ব্যাংকগুলোর তথ্য বিশ্লেষণে জানা গেছে, ১০টি ব্যাংক মুনাফা করা সত্ত্বেও কোনো লভ্যাংশ না দেওয়ায় ৫১ কোটি টাকার বেশি অতিরিক্ত করের আওতায় এসেছে। অন্যদিকে, তিনটি ব্যাংক নগদ লভ্যাংশের চেয়ে বেশি বা শুধু বোনাস শেয়ার দেওয়ায় তাদের জরিমানা গুনতে হচ্ছে প্রায় ৪৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ইউসিবি, রূপালী ব্যাংক ও এসবিএসি ব্যাংক ২০২৫ সালের ব্যবসায় মুনাফা সত্ত্বেও লভ্যাংশ দেবে না। আয়কর আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ দিতে হয়। এর কম দিলে বা পুরোটা রিটেইন আর্নিংসে রেখে দিলে তার ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হয়। ওই ১০ ব্যাংকের মোট ৫১১ কোটি ৯৬ লাখ টাকার নিট মুনাফা রিটেইন আর্নিংসে রাখায় কর দিতে হবে ৫১ কোটি ২০ লাখ টাকার বেশি।

এই ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ ১৩৬ কোটি ৮৫ লাখ টাকা মুনাফা হয়েছে, ফলে তাদের ১৩ কোটি ৬৯ লাখ টাকা কর দিতে হবে। জরিমানার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ১৭ লাখ টাকা গুনবে মার্কেন্টাইল ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫২ লাখ টাকা দেবে আল-আরাফাহ্ ব্যাংক। এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংককে ৮ কোটি ৩ লাখ, ওয়ান ব্যাংককে ২ কোটি ৯৮ লাখ, ইউসিবিকে ২ কোটি ৩৩ লাখ, এনআরবি ব্যাংককে ১ কোটি ৩৮ লাখ, এনআরবিসি ব্যাংককে ১ কোটি ৩৩ লাখ, রূপালী ব্যাংককে ৬৮ লাখ এবং এসবিএসি ব্যাংককে ৮ লাখ টাকা অতিরিক্ত কর দিতে হবে।

অন্যদিকে, আইনের বিধান অনুযায়ী কোনো কোম্পানি নগদ লভ্যাংশের চেয়ে বেশি বোনাস শেয়ার দিতে পারে না। বেশি দিলে বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ কর দিতে হয়। এই নিয়মে উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদের বিপরীতে ২৫ শতাংশ (২৪২ কোটি ৫৭ লাখ টাকা) বোনাস দেওয়ায় ২৪ কোটি ২৬ লাখ টাকা কর দেবে। সাউথইস্ট ব্যাংক ৩ শতাংশ নগদের বিপরীতে ৭ শতাংশ (৯৩ কোটি ৬২ লাখ টাকা) বোনাস দেওয়ায় ৯ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা দেবে।

এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩৩৯ কোটি ৫৭ লাখ টাকা নিট মুনাফা করলেও কোনো নগদ লভ্যাংশ না দিয়ে ১২৯ কোটি ৭৭ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়ায় ১২ কোটি ৯৮ লাখ টাকার শাস্তি পেতে হবে।

এসব বিষয়ে উত্তরা, সাউথইস্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সচিবদের ফোনে পাওয়া না গেলেও মার্কেন্টাইল ব্যাংকের সচিব মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, লভ্যাংশ না দিলে অতিরিক্ত আয়করের শাস্তির বিধান আছে। তবে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

সার্বিক বিষয়ে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি এএসএম শায়খুল ইসলাম বলেছেন, ‘অনেক ব্যাংক প্রভিশনিং ঘাটতি রেখে মুনাফা দেখিয়েছে। প্রকৃতপক্ষে তাদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। যেহেতু মুনাফা দেখিয়েছে এবং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু শাস্তির আওতায় আসতে হবে।’

শেয়ারবাজারবাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা