এসবিআইএলের নতুন চেয়ারম্যান

মাহবুবর রহমান
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ। গত বুধবার পরিচালনা পর্ষদের ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এসবিএসি ব্যাংক পিএলসির প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সলিউশন কর্তৃক মনোনীত হয়েছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সিইও ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
খ্যাতিমান এই পেশাদার হিসাববিদ ও করপোরেট নির্বাহীর বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ ছয়টি দেশে ২৭ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাহবুবর রহমান আইসিএমএবির ফেলো ও কাউন্সিল সদস্য।



