এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ। গত বুধবার পরিচালনা পর্ষদের ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এসবিএসি ব্যাংক পিএলসির প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সলিউশন কর্তৃক মনোনীত হয়েছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সিইও ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
খ্যাতিমান এই পেশাদার হিসাববিদ ও করপোরেট নির্বাহীর বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ ছয়টি দেশে ২৭ বছরের বেশি কাজের অভিজ্ঞত...