Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বিবিএসের হিসাব

জিডিপি ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল

  • মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলারে
  • চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ
  • শিল্প খাতে কমলেও বেড়েছে কৃষি ও সেবায়
  • বেসরকারি বিনিয়োগ অনুপাত ২১ দশমিক ৫৩ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:০৩
জিডিপি ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল

গ্রাফিকস: আগামীর সময়

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ ছাড়া দেশের মানুষের মাথাপিছু গড় আয়ও বেড়ে হয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ও জিডিপির আকার দুই ক্ষেত্রে এ পর্যন্ত সর্বোচ্চ। গতকাল বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাথাপিছু আয়  এবং জিডিপি সাময়িক হিসাব  প্রকাশ করেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ২৫১ ডলার বেড়েছে। এর আগের অর্থবছরের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। অর্থনীতির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। জিডিপির হিসাব চলতি মূল্যে করা হয়েছে। বিবিএসের সাময়িক হিসাবে বলা হয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ।

বিবিএসের হিসাবে গণঅভ্যুত্থানের কারণে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছিল। এবার তা বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে। সাময়িক হিসাব অনুযায়ী কৃষি খাতে চলতি অর্থবছর প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ২ দশমিক ৪২ শতাংশ। এক্ষেত্রে তুলনামূলক শূন্য দশমিক ৩৬ শতাংশীয় পয়েন্ট প্রবৃদ্ধি বেড়েছে। এ ছাড়া শিল্প খাতে চলতি অর্থবছর প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। তুলনামূলক হিসাব করলে দেখা যায় গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছর শিল্প খাতে প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ৮৫ শতাংশীয় পয়েন্ট। সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ। গত অর্থবছরে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। তুলনামূলক প্রবৃদ্ধি শূন্য দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

জিডিপি দিয়ে সাধারণত একটি দেশের অর্থনীতির আকার বোঝানো হয়। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের সব উৎপাদনের উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টি হয়, তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে।

এদিকে বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ২০৩৪ সাল নাগাদ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য ঠিক করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে সেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অর্ধেক হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, জিডিপির অনুপাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ কমেছে। বেসরকারি বিনিয়োগ অনুপাত ২১ দশমিক ৫৩ শতাংশ হয়েছে। 

সূত্র জানায়, তিন বছর ধরেই মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় হয় ২ হাজার ৭৬৯ ডলার। এবার তা বেড়ে দাঁড়িয়েছে  ৩ হাজার ২০ ডলারে। বিবিএস বলছে, টাকার হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা।

জিডিপিবিলিয়ন ডলারবিবিএস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise