Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বিশ্ব এলপিজি দিবস

সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ফ্রেশ এলপি গ্যাসের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৯:৪৩
সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ফ্রেশ এলপি গ্যাসের

গ্রাফিকস: আগামীর সময়

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

আজ রবিবার দিবসটি উপলক্ষ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআই-এর পরিচালক তানভীর মোস্তফা।

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় জ্বালানির গুরুত্ব তুলে ধরে এমজিআইয়ের পরিচালক। বললেন, ‘বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।’

ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআই-এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে সেবা দিচ্ছে লাখ লাখ গ্রাহককে।

দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ফ্রেশ এলপি গ্যাস। এর আওতায় প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশকেরা ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণাও চালানো হচ্ছে অনলাইনেও।

এ ছাড়া, বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যেকোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহারও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

ফ্রেসবিশ্ব এলপিজি দিবসমেঘনা গ্রুপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise