Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বিমানের টিকিট কিনতে লাগবে আয়কর নথি

  • প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাস
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৪
বিমানের টিকিট কিনতে লাগবে আয়কর নথি

সংগৃহীত ছবি

বিমানের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসের টিকিট কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর বাধ্যতামূলক করার কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা গেছে, দেশে এমন অনেক ব্যক্তি ও পরিবার রয়েছেন, যারা বিদেশ ভ্রমণে বিমানের টিকিটের পেছনে লাখ লাখ টাকা ব্যয় করছেন। বিশেষ করে, প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে ভ্রমণের ক্ষেত্রে একবারের সফরেই কয়েক লাখ টাকা খরচ হচ্ছে। কিন্তু এই ব্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ঘোষিত আয় ও পরিশোধ করা করের সামঞ্জস্য রয়েছে কি না— তা যাচাইয়ের সুযোগ সীমিত। এ কারণে টিকিট কেনার সময় পিএসআর বাধ্যতামূলক করা হলে উচ্চ ব্যয়ে বিদেশ ভ্রমণকারীদের কর নথি যাচাই করা সহজ হবে বলে মনে করছে এনবিআর। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে উপস্থিত কমিটির এক সদস্য বলেছেন, কোনো ব্যক্তি পরিবারের চার সদস্যকে নিয়ে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ করলে টিকিটের পেছনে ৩০ লাখ টাকার বেশি ব্যয় হতে পারে। অথচ ওই ব্যক্তির আয় কত, তিনি কত টাকা আয়কর দেন এবং তার ঘোষিত আয়ের সঙ্গে এত বড় ব্যয়ের সামঞ্জস্য আছে কি না— সেটি যাচাই করার সুযোগ নেই। তাই টিকিট কেনার সময় পিএসআর নেওয়া হলে এনবিআর সহজেই দেখতে পারবে, ওই ব্যক্তি কত টাকা ব্যয় করে বিদেশ ভ্রমণ করছেন এবং তার আয় ও কর দেওয়ার তথ্য কী। এতে কর ফাঁকি দেওয়া কিংবা আয় গোপন করা ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।

এনবিআরের সদস্য (করনীতি) মুতাসিম বিল্লাহ ফারুকী আগামীর সময়কে বলেছেন, বর্তমানে ৪৩টি সেবার ক্ষেত্রে পিএসআর বাধ্যতামূলক রয়েছে। তবে বিমান টিকিটের ক্ষেত্রে এখনো এ ব্যবস্থা চালু হয়নি। সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা একমত হলে আগামী সংসদে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিমান টিকিটআয়কর নথিবিজনেস ক্লাসফার্স্ট ক্লাস
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise