Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বন্ধ হয়নি ডিবিএল পোশাক কারখানা, উৎপাদন স্বাভাবিক: বিজিএমইএ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:২৬
বন্ধ হয়নি ডিবিএল পোশাক কারখানা, উৎপাদন স্বাভাবিক: বিজিএমইএ

বিজিএমইএ-এর লোগো- সংগৃহীত ছবি

ডিবিএল গ্রুপসহ দেশের বিভিন্ন পোশাক কারখানা বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে—এমন প্রচারিত খবরকে বিভ্রান্তিকর ও তথ্যভিত্তিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) জানিয়েছেন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকলেও সরকারের সহযোগিতায় অধিকাংশ সদস্য কারখানা উৎপাদন অব্যাহত রেখেছে। বর্তমানে বেশিরভাগ কারখানাই ৬০ থেকে ৭০ শতাংশ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে।

সংগঠনটি আরও জানায়, ৫ আগস্টের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে অনেক কারখানা সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রেখেছে। পরবর্তী সময়ে তা সমন্বয় করে নেওয়া হবে। গ্যাস সংকটের সঙ্গে এই ছুটির কোনো সম্পর্ক নেই এবং এটিকে কারখানা বন্ধ হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।

বিজিএমইএ সতর্ক করে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো সংবাদ প্রকাশ করলে দেশি-বিদেশি ক্রেতা ও অংশীদারদের মধ্যে নেতিবাচক বার্তা যায়। এতে দেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এই খাতের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের স্বার্থে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

এ বিষয়ে ডিবিএল গ্রুপের সভাপতি বিকেএমইএ মোহাম্মদ হাতেম আগামীর সময়কে বলেছেন, ‘কিছু সংবাদপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবিএল গ্রুপের সকল কারখানা বন্ধের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। অনুগ্রহ করে কেবলমাত্র ডিবিএল গ্রুপের অফিসিয়াল বার্তার ওপর নির্ভর করুন।’

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিএমইএ-এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ প্রেস রিলিজ গ্রুপে ‘ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে’ বলে বার্তা ছড়ায়। গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও জানা যায়। ওই বার্তার পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ করে বেশ কয়েকটি নিউজ পোর্টাল। পরে বিকালের দিকে ডিবিএল গ্রুপসহ দেশের বিভিন্ন পোশাক কারখানা বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বন্ধ হওয়ার খবরকে বিভ্রান্তিকর ও তথ্যভিত্তিক নয় বলে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিলো বিজিএমইএ।

ডিবিএল পোশাক কারখানাবিজিএমইএউৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে