Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জুলাই-অক্টোবর

৫০০০০ কোটি রাজস্ব ঘাটতি

  • আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৬ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৭
শেয়ার করুন:
৫০০০০ কোটি রাজস্ব ঘাটতি

গ্রাফিকস: আগামীর সময়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করেছে প্রায় ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে মাত্র ৬ শতাংশ। অথচ বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পুরো অর্থবছরে এনবিআরকে প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মূল্য সংযোজন কর বা ভ্যাটে। এ খাতে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ২২ হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক আদায়ে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও কোনো খাতেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর।

এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার কোটি টাকা। এর বিপরীতে ১০ নভেম্বর পর্যন্ত এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, আদায় হয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২২ হাজার কোটি টাকার বেশি। শুধু তা-ই নয়; আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় কমেছে প্রায় ৭ শতাংশ।

আয়কর খাতে চার মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৮ হাজার ৪২৮ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪২ হাজার ৯১৬ কোটি টাকা। এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১২ কোটি টাকা। যদিও আগের বছরের তুলনায় আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ।

একইভাবে আমদানি-রপ্তানি শুল্ক বা কাস্টমস খাতে ১৪ দশমিক ৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ খাতে চার মাসে ৫৩ হাজার ৩০৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪০ হাজার ৭১১ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ৫৯৩ কোটি টাকা।

রাজস্ব আদায়ের এই পরিস্থিতিকে অর্থনীতির দুর্বল ভিত্তির প্রতিফলন হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, শুধু প্রশাসনিক সংস্কার বা আদায় কার্যক্রম জোরদার করে স্বল্প সময়ে এত বড় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, অর্থনীতির ভিত্তিটাই এখন দুর্বল। ফলে রাজস্ব আদায়ের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও যেসব খাত থেকে রাজস্ব আসার কথা, সেসব খাতের কার্যক্রম দুর্বল থাকলে অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা খুবই কঠিন।

এদিকে রাজস্ব আদায়ে বড় ঘাটতির বিপরীতে সরকারের পরিচালনব্যয় বাড়ছে। ভর্তুকি ও ঋণের সুদ-আসল পরিশোধের পাশাপাশি নতুন চাপ হিসেবে যুক্ত হয়েছে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ব্যয়। ফলে সরকারের ব্যয় মেটাতে বাড়তি ঋণনির্ভরতা তৈরি হচ্ছে। প্রথম চার মাসে রাজস্ব ঘাটতির সমপরিমাণ, প্রায় ৪৮ হাজার কোটি টাকা ঋণ করতে হয়েছে সরকারকে।

বিশ্লেষকদের মতে, রাজস্ব আদায়ের কাঠামোগত দুর্বলতা কাটাতে এনবিআরের সংস্কারের পাশাপাশি করজাল সম্প্রসারণ, কর ফাঁকি বন্ধ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অন্যথায় অর্থবছরের বাকি সময়ে বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আরও কঠিন হয়ে পড়বে।

আগে প্রতি মাসেই রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করত এনবিআর। তবে চলতি অর্থবছরের চার মাস পেরিয়ে গেলেও সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেনি।

রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করা এবং ভ্যাট আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধির বিষয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, রাজস্বের কোনো তথ্য গোপন করা হচ্ছে না। এনবিআরের পরিসংখ্যান ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে। আইবাস++ থেকে প্রতিদিন তথ্য পাওয়া গেলেও সমন্বয়ের কারণে তা প্রকাশে কিছুটা সময় লাগে। পুরনো ঘাটতি কাটিয়ে ডিসেম্বর থেকে নিয়মিত রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করা হবে।

রাজস্ব ঘাটতিরাজস্বঅর্থবছর২০২৬-২৭
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল