Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী

মিজান চৌধুরী, ব্যাংকক থেকে
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০
আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিভিন্ন সংস্কার শর্ত ও ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বিশ্বব্যাংক ও আইএমএফের শর্তগুলোর সঙ্গে বাংলাদেশের রূপরেখার বড় ধরনের কোনো দ্বিমত নেই। নীতি বাস্তবায়নে কিছু ক্ষেত্রে পর্যায়ক্রম অনুসরণের ওপর জোর দেওয়া হলেও আলাপ-আলোচনার মাধ্যমেই এসব পার্থক্য সমাধান করা সম্ভব।

আজ সোমবার বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব আশাবাদের কথা শোনান।

অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চূড়ান্ত করার কাজ বর্তমানে প্রক্রিয়ায় রয়েছে। এর মাধ্যমে আগামী দিনের সহযোগিতার সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারিত হবে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তেল ও গ্যাসের চড়া দামের কারণে জ্বালানি খাতে যে বাড়তি খরচ তৈরি হয়েছে, তা মোকাবিলায় বিশ্বব্যাংকের রুটিন সাপোর্টের পাশাপাশি একটি ঋণ পাওয়া যাবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী জানালেন, আইএমএফের কিছু নির্দিষ্ট শর্ত নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেগুলো পরিমার্জন করা সম্ভব। একসঙ্গে অনেকগুলো সংস্কার চাপিয়ে না দিয়ে বরং পর্যায়ক্রমে করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং তা নিয়ে সরকার অত্যন্ত আশাবাদী।

আগামী ৫ থেকে ৮ বছর ব্যাংকিং খাতের জন্য প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে— এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার এরই মধ্যে এজন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করে রেখেছে। তবে এটি একা সরকারের পক্ষে পর্যাপ্ত নয় বিধায় আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) ব্যাংকের রিক্যাপিটালাইজেশন বা মূলধন পুনর্গঠনে সহায়তার আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি প্রাইভেট ইকুইটি থেকেও ব্যাপক সাড়া মিলছে।

ব্যাংকিং খাতের বিষয়ে অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বললেন, আমানতকারীদের মধ্যে যে ভীতি কাজ করছিল তা এখন পুরোপুরি কেটে গেছে; বরং ব্যাংকে উল্টো আমানত ফিরছে এবং নেট ডিপোজিট বাড়ছে। পুঁজিবাজারেও ইতিবাচক ধারা ফিরছে এবং বিদেশি বিনিয়োগকারীরা আবার বিনিয়োগে এগিয়ে আসছে।

বৈঠকে জ্বালানি খাতে বিশ্বব্যাংকের সমর্থন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেল ও গ্যাসের দাম বাড়লে ভর্তুকিও দিতে হবে। অর্থনৈতিক ঘাটতি মেটাতে বিশ্বব্যাংক এ খাতে সহায়তা দিতে এগিয়ে আসবে। অর্থনীতিতে বিগত সময়ের ঘাটতি কাটিয়ে উঠতে দু-তিন বছরের একটি কুশন বা সুরক্ষাবলয় তৈরিতে তারা সহযোগিতা করবে।

রাজস্ব ঘাটতি মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বললেন, এরই মধ্যে ইনকাম ট্যাক্স বা আয়করে ১৮ শতাংশের মতো অগ্রগতি দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ট্যাক্স-জিডিপি অনুপাত আরও উন্নত হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক