Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সাক্ষাৎকার

এক মিনিটেই সিদ্ধান্ত দেওয়ার নির্দেশনা

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৬
এক মিনিটেই সিদ্ধান্ত দেওয়ার নির্দেশনা

গ্রাফিকস: আগামীর সময়

আগামীর সময়: বাবার কথা মনে পড়ে?

মনোয়ার হোসেন: প্রতিদিন প্রতি পদক্ষেপেই মনে পড়ে।

আগামীর সময়: বিশেষ করে কী মনে পড়ে?

মনোয়ার হোসেন: যখন অসুস্থ ছিলেন তখন বাড়ি থেকে অফিস যাওয়ার সময় বাবাকে দেখে যেতাম। অফিস থেকে ফিরে প্রথমেই তার কাছে ছুটে যেতাম। এটি এখনো আমাকে বেশ কষ্ট দেয়।

আগামীর সময়: তার কোন নির্দেশনা এখনো মেনে চলেন?

মনোয়ার হোসেন: তিনি বলতেন কাউকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখবে না। কোনো কাজ জমিয়ে (পেন্ডিং) রাখা যাবে না। ‘হ্যাঁ’ বা ‘না’ যাই হোক এক মিনিটে সিদ্ধান্ত। এক মিনিট দেরি করা মানে ১৪ হাজার মিনিট ক্ষতিগ্রস্ত হবে। কারণ ১৪ হাজার কর্মী আমাদের।

আগামীর সময়: বেশি পড়ালেখা না করেও কত স্মার্ট ছিলেন তিনি।

মনোয়ার হোসেন: জীবন থেকে সবকিছু শিখেছেন। ঠেকে শিখেছেন, ঠকে শিখেছেন। লাভ-লোকসানেও শিখেছেন। আল্লাহর রহমত ও মায়ের দোয়া ছিল ওনার ওপর।

আগামীর সময়: একটা উদাহরণ দেন?

মনোয়ার হোসেন: আনোয়ার ল্যান্ডমার্কের এমডি যখন বাবার কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন বিল্ডিং তো বানিয়েছো, জানালা রেখেছো। আলো-বাতাসের সঙ্গে সঙ্গে আজানের ধ্বনিও শোনা যাবে।

আগামীর সময়: আপনার দাদির সঙ্গে বাবার কোনো স্মৃতি আছে?

মনোয়ার হোসেন: বাবা দাদিকে অসম্ভব সম্মান করতেন। একবার এক অনুষ্ঠানে মা মানে কী— এ রকম প্রশ্ন করা হয়েছিল তাকে। তিনি প্রথমে কেঁদে দিলেন। তারপর বললেন, মা মানে ‘মা’ই। যার মা নেই তার মতো অভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। দাদিকে বলা ছাড়া বাবা কোনো কাজ শুরু করতেন না।

আগামীর সময়: আর কোনো নির্দেশনার কথা মনে পড়ে?

মনোয়ার হোসেন: বাবা বলতেন, কেউ গরিব হয়ে জন্মায় না। কাউকে নিচু বা ছোট করে দেখবে না। কোনো বিষয়ে যদি কেউ মনে কষ্ট পায় এবং বদদোয়া দেয়, আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে তোমার জীবনে সর্বনাশ হয়ে যাবে।

আগামীর সময়: বাবার কি কোনো ইস্যুতে কোনো কঠিন নির্দেশ ছিল?

মনোয়ার হোসেন: তিনি বলতেন— বিড়ি-সিগারেটের ব্যবসায় অনেক লাভ। এই লাভজনক ব্যবসায় যাতে আমরা কখনো না জড়িয়ে পড়ি। বড় ছেলে হিসেবে আমার প্রতি অনেক গোপন নির্দেশনা ছিল; যার সবগুলো আমি বলতে পারব না। সেভাবে আমাকে তৈরিও করেছেন। যেন ওনার অনুপস্থিতিতে বাবার অভাব পূরণ করে পরিবারের দায়িত্ব পালন করতে পারি।

আগামীর সময়: তার প্রিয় কোন জিনিস আপনাকে এখনো ভাবায়?

মনোয়ার হোসেন: তিনি কাউকে খালি হাতে ফেরাতেন না। কিন্তু ভিক্ষুকদের খুব তিরস্কার করতেন। বলতেন— ভিক্ষা দিলে এরা কাজ করবে না। ভিক্ষা না পেলে ঠিকই পেটের তাগিদে কোনো না কোনো কাজ করবে।

আগামীর সময়: শুনেছি তিনি তো অনেক দান-খয়রাত ও সমাজসেবা করতেন?

মনোয়ার হোসেন: (কিছুক্ষণ চুপ) ঠিকই শুনেছেন। কিন্তু বিস্তারিত বলতে চাই না। বাবার নিষেধ আছে।

আগামীর সময়: তিনি সবচেয়ে গুরুত্ব দিতেন কোন বিষয়ে?

মনোয়ার হোসেন: সব কর্মীকে তুমি করে সম্বোধন করতেন। কর্মীদের বলতেন, তোমার ছেলেমেয়ে যেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে আমার প্রতিষ্ঠানে কাজ করতে আসে। ছোটখাটো চাকরির জন্য যেন না আসে। আমাদের একজন গার্ড ছিল। নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তার দুই সন্তান ডাক্তার হওয়ার পেছনে বাবার উৎসাহ ও প্রেরণা ছিল।

আগামীর সময়: বাবা যেদিন মারা গেলেন?

মনোয়ার হোসেন: আমি কী কাঁদব! আশপাশের লোকজন পাড়া-প্রতিবেশী এত বেশি কাঁদছিলেন, তাদের আবেগ দেখে আমি নিজেই অবাক। বাবা ছোট-বড় সবার সঙ্গে সহজে মিশতে পারতেন। খোঁজখবর রাখতেন। তাই বাবার প্রতি তাদের এত দরদ।

আগামীর সময়: আপনাদের ১৪ হাজার কর্মী। তাদের বেতন দেন কখন?

মনোয়ার হোসেন: মাস শেষ হওয়ার আগে— অর্থাৎ ২৫ তারিখে। রমজানে বোনাস দেওয়া হয় ঈদের ১৫ দিন আগে। কোরবানির ঈদেও একই রকম।

সাক্ষাৎকার নিয়েছেন: রফিকুল বাহার

যুগ্ম সম্পাদক, আগামীর সময়

সাক্ষাৎকারআনোয়ার গ্রুপমনোয়ার হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি