জিইডির প্রতিবেদন
মূল্যস্ফীতির নতুন ঝুঁকি জ্বালানির বর্ধিত খরচ

মধ্যপ্রাচ্যের সংঘাত আপাতত বন্ধ হলেও থামেনি ‘আফটার শক’। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়ায় চড়ছে নিত্যপণ্যের দর। এবার মুদ্রাস্ফীতিও চোখ রাঙাচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক, এপ্রিল ২০২৬ প্রতিবেদনে এ শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
২০২৬ সালের মার্চে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য কমেছে, কারণ চালের মূল্যছাড়ে সামাল দেওয়া গেছে মাছ, মাংস ও সবজির ক্রমাগত চাপ— বলছে প্রতিবেদন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্সপ্রবাহ শক্তিশালী রয়েছে, যা বাহ্যিক খাতের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। তবে ক্রমবর্ধমান জ্বালানি-সংক্রান্ত আর্থিক চাপের মধ্যে সরকারের বর্ধিত ঋণ আংশিক প্রত্যাহার তীব্রভাবে ত্বরান্বিত করবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি— সতর্ক করল জিইডি।




