আইসিএবি পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি
বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ ৩৫ প্রতিষ্ঠানকে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এবার সামগ্রিক বিজয়ী হিসেবে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে বিএসআরএম স্টিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচারিং খাতেও গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।
খাতভিত্তিক পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো
বেসরকারি ব্যাংক: এ খাতে যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক এবং যৌথভাবে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক এশিয়া এবং ইস্টার্ন ব্যাংক। ঢাকা ব্যাংক ব্রোঞ্জ অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে সিটি, প্রাইম ও ডাচ্-বাংলা ব্যাংক।
আর্থিক সেবা: এ খাতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স এবং সার্টিফিকেট অব মেরিট পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স ও ডিবিএইচ ফাইন্যান্স।
ম্যানুফ্যাকচারিং: এ খাতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
বিদ্যুৎ ও জ্বালানি: এ খাতে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে সামিট পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
ডাইভারসিফাইড হোল্ডিংস: এ বিভাগে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এসিআই।
বীমা: সাধারণ বীমা বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে সেনা ইন্স্যুরেন্স। অন্যদিকে, জীবনবীমা বিভাগে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
এনপিও/এনজিও: এ খাতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে সাজেদা ফাউন্ডেশন। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এবং সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি: এ খাতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রবি আজিয়াটা এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন।
সেবা খাত: এ বিভাগে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।
কৃষি খাত: এ খাতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে এসিআই ফর্মুলেশনস।
বিশেষায়িত বিভাগ
করপোরেট গভর্ন্যান্স: এ বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ)।
ইন্টিগ্রেটেড রিপোর্টিং: এ বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।



