Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

একীভূতকরণে বিএসইসির ‘নো অবজেকশন’ শক্তিশালী হবে ওয়ালটনের ব্যবসা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৬:৩৩
একীভূতকরণে বিএসইসির ‘নো অবজেকশন’ শক্তিশালী হবে ওয়ালটনের ব্যবসা

সংগৃহীত ছবি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়ায় বড় অগ্রগতি হয়েছে।

রবিবার ১৫ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই একীভূতকরণ বিষয়ে ‘নো অবজেকশন’ বা অনাপত্তি পত্র জারি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৫ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদ এই একীভূতকরণের স্কিম অনুমোদন করে। এই প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ হবে অধিগ্রহণকারী এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হবে অধিগৃহীত প্রতিষ্ঠান। তবে চূড়ান্তভাবে একীভূতকরণ কার্যকর হতে হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন, ঋণদাতাদের সম্মতি ও সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনসহ সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমতি প্রয়োজন হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পের প্রধানতম প্রতিষ্ঠান। কোম্পানিটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, কম্প্রেসর, লিফট, ফ্যান এবং হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বিপণন করে। দেশীয় বাজারের প্রায় ৭৫ শতাংশের বেশি চাহিদা পূরণের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে পণ্য রপ্তানি করে তারা।

অন্যদিকে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূলত আইটি ও ডিজিটাল ডিভাইসের ওপর বিশেষায়িত। কোম্পানিটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, স্মার্টফোন, প্রিন্টার, নেটওয়ার্কিং ডিভাইস ও প্রিন্টেড সার্কিট বোর্ডসহ (পিসিবি) শতাধিক হাই-টেক পণ্য তৈরি করে। দেশের প্রথম মোবাইল ফোন ও পিসিবি উৎপাদনকারী কারখানা হিসেবে এটি ইতোমধ্যে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে।

বাজার বিশ্লেষকদের মতে, দুই প্রতিষ্ঠান একত্রিত হলে ওয়ালটনের সামগ্রিক ব্যবসায়িক কাঠামো আরও সুসংহত হবে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য এটি দীর্ঘমেয়াদে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

একীভূত হওয়ার ফলে ইলেকট্রনিক্স ও আইটি পণ্য একই ছাতার নিচে চলে আসবে, যা কোম্পানির পোর্টফোলিওকে আরও বৈচিত্র্যময় করবে। দুটি আলাদা প্রতিষ্ঠানের প্রশাসনিক, লজিস্টিক ও বিপণন ব্যয় একীভূত হয়ে যাওয়ায় খরচ উল্লেখযোগ্য হারে কমবে। এর ফলে কোম্পানির নিট মুনাফার মার্জিন বাড়ার সম্ভাবনা রয়েছে। ওয়ালটন হাই-টেকের শক্তিশালী ব্যালেন্স শিটের সঙ্গে ডিজি-টেকের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি যুক্ত হলে কোম্পানির সম্পদ ও রাজস্বের আকার কয়েক গুণ বাড়বে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ওয়ালটন হাই-টেকের বর্তমান আর্থিক অবস্থান বেশ দৃঢ়, যা একীভূতকরণের পর আরও স্থিতিশীল হবে। দুই কোম্পানির প্রযুক্তি ও গবেষণা বিভাগ একত্রিত হওয়ার ফলে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তিপণ্য বিশ্ববাজারে আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে, যা রপ্তানি আয়ে বড় অবদান রাখবে।

ডিএসই’র সর্বশেষ তথ্য অনুযায়ী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৩৩ কোটি ২২ লাখ টাকা। একীভূতকরণ প্রক্রিয়ার এই অগ্রগতি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তবে চূড়ান্ত অনুমোদনের ওপরই নির্ভর করছে এই একীভূতকরণের পূর্ণ সুবিধা কবে নাগাদ শেয়ারহোল্ডারদের কাছে পৌঁছাবে।

মজবুত আর্থিক ভিত্তির এই প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটন ডিজি-টেক একীভূত হলে সামগ্রিক সম্পদ ও মুনাফার পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শেয়ারবাজারওয়াল্টন
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    advertiseadvertise