ইসলামী ইন্স্যুরেন্সের ১৬% নগদ লভ্যাংশ ঘোষণা, বিআইএফসির ‘নো’

ছবি: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে একই বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩.০৪ টাকা। গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৩.৬২ টাকা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিআইএফসি
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৩৮ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ১৩৩.৫৮ টাকা।
‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৩০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।




