Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দীর্ঘ ছুটির পর পতন দিয়ে সপ্তাহ শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫০
দীর্ঘ ছুটির পর পতন দিয়ে সপ্তাহ শুরু

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক এবং লেনদেন উভয়েরই পতনের মাধ্যমে দিন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচক ও লেনদেনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩২ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে এবং বাছাই করা শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬৪টির দর বেড়েছে, ২৮৩টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত। বাজারে মোট ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৫০২ কোটি ৬৩ লাখ টাকার তুলনায় ৭১ কোটি ৯১ লাখ টাকা কম।

ডিএসইতে রবিবার দরপতনের শীর্ষে ছিল দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ৩০ পয়সা বা ৮.৯৩ শতাংশ কমে দরপতনের তালিকায় প্রথম স্থানে নেমে আসে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং লিমিটেড, যার শেয়ারদর কমেছে ৭.৯৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসির শেয়ারদর কমেছে ৭.৭৭ শতাংশ।

দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো শেফার্ড ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস শিট, সায়হাম টেক্সটাইল মিলস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

বাজারের সার্বিক পতনের মধ্যেও বেশ কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে। ডিএসইতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.২৯ শতাংশ বেড়েছে। তালিকায় ৮.৬৭ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড এবং ৮ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো লিব্রা ইনফিউশন, আইবিবিএল মুদারাবা পার্পিচুয়াল বন্ড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়ে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার মোট ৩২ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংক পিএলসির ১৫ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১১ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে ছিল মাতিন স্পিনিং মিলস পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালি আঁশ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮১ পয়েন্টে। দিন জুড়ে সিএসইতে ১৬৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৮৬টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে মোট ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জদরপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা