Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

৩২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, ১২টির ‘নো’

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬
শেয়ার করুন:
৩২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, ১২টির ‘নো’

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানির ঘোষিত লভ্যাংশে দেখা গেছে বড় ব্যবধান। এর মধ্যে ৩২টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, আর ১২টি কোম্পানি কোনো লভ্যাংশ দিচ্ছে না। এমনকি শেয়ারপ্রতি আয়ে ঋণাত্মক থাকা ছয়টি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে কোনো কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় ভালো হলেও লভ্যাংশের হার তুলনামূলক কম।

আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১০২ টাকা ৮২ পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে বেক্সিমকো ফার্মা, যার শেয়ারপ্রতি আয় ২০ টাকা ১৭ পয়সা। এ ছাড়া সামিট অ্যালায়েন্স ২৫ শতাংশ এবং এসিআই ফরমুলেশনস ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

তবে লভ্যাংশ ঘোষণায় ভিন্ন চিত্র রয়েছে এসিআইয়ের ক্ষেত্রে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ঋণাত্মক ৮ টাকা ৫৯ পয়সা হলেও ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঋণাত্মক আয় থাকা আরও পাঁচটি কোম্পানি—এস্কয়ার নিট, আমরা নেট, সিলভা ফার্মা, ফার কেমিক্যাল ও এম এল ডাইং লভ্যাংশ ঘোষণা করেছে যথাক্রমে ২ শতাংশ, শূন্য দশমিক ২০ শতাংশ, শূন্য দশমিক ১০ শতাংশ, শূন্য দশমিক ১০ শতাংশ ও শূন্য দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে, তুলনামূলক বেশি শেয়ারপ্রতি আয় থাকা কয়েকটি কোম্পানিও ভালো লভ্যাংশ ঘোষণা করেছে। ওয়াটা কেমিক্যাল ১৫ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রো ১২ দশমিক ৫০ শতাংশ, ইউনিক হোটেল ১২ শতাংশ এবং হিমাদ্রি লিমিটেড ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১১ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। নাভানা ফার্মা ৬ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

তালিকায় কম হারের লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানির সংখ্যাও কম নয়। বারাকা পতেঙ্গা ও সায়হাম টেক্সটাইল ৫ শতাংশ করে, অগ্নি সিস্টেমস ২ দশমিক ৫০ শতাংশ এবং বারাকা পাওয়ার, দেশ গার্মেন্টস, কুইন সাউথ ও এস্কয়ার নিট ২ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া আরডি ফুড, অলটেক্স, জেনেক্স ইনফোসিস ও ই-জেনারেশন ১ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।

অন্যদিকে, ১২টি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এগুলো হলো মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক, রহিমা ফুড, স্টাইলক্রাফট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, সাফকো স্পিনিং, আইসিবি, রেনউইক যজ্ঞেশ্বর, জুট স্পিনার্স, বসুন্ধরা পেপার ও মেঘনা সিমেন্ট।

এসব কোম্পানির মধ্যে মুন্নু অ্যাগ্রো ও মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় ইতিবাচক হলেও তারা লভ্যাংশ দেয়নি। অন্যদিকে মেঘনা সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান ৬৩ টাকা ৬৮ পয়সা, বসুন্ধরা পেপারের ৪২ টাকা ৭৪ পয়সা এবং জুট স্পিনার্সের ৪০ টাকা ২০ পয়সা।

শেয়ারবাজারঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী