Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

৫৬ কোম্পানি লোকসানে লভ্যাংশ নেই ৩৯টির

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪
শেয়ার করুন:
৫৬ কোম্পানি লোকসানে লভ্যাংশ নেই ৩৯টির

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণায় হতাশার চিত্র উঠে এসেছে। মঙ্গলবার পর্যন্ত ১৭২টি কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৫৬টি কোম্পানি লোকসানে রয়েছে। অন্যদিকে, ৩৯টির শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লোকসানে থেকেও ১৯টি কোম্পানি লভ্যাংশ দিয়েছে। আবার ৩০টির লভ্যাংশের হার ১% বা তার কম। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানির ব্যবসায়িক অবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে।

ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী আগামীর সময়কে বলেছেন, আর্থিক ফলাফল ও লভ্যাংশের চিত্র উদ্বেগজনক। তাদের দুর্বল ব্যবসায়িক সক্ষমতার প্রমাণ মিলছে। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি প্রয়োজন।

লোকসানি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণাত্মক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) রয়েছে জিলবাংলা সুগারের, ঋণাত্মক ৭২.৩২ টাকা। মেঘনা সিমেন্টের ঋণাত্মক ৬৩.৬৮  টাকা, শ্যামপুর সুগারের ঋণাত্মক ৪২.৯৪ টাকা, বসুন্ধরা পেপারের ৪২.৭৪ টাকা এবং জুট স্পিনার্সের ৪০.২০ টাকা। এ ছাড়া এপেক্স ট্যানারির ইপিএস ঋণাত্মক ২০.৫৫ টাকা, এনার্জিপ্যাক পাওয়ারের ঋণাত্মক ১১.১৬ টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ১০.৬৩ টাকা এবং এসিআইয়ের ৮.৫৯ টাকা।

অন্যদিকে, লোকসানে থেকেও ১৯টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এসিআই ১৫% নগদ ও ৫% বোনাস, জেএমআই সিরিঞ্জ ১০% এবং ফারইস্ট নিটিং ৬% নগদ লভ্যাংশ দিয়েছে। বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশের হার নামমাত্র। যেমন, ডমিনেজ স্টিল ০.৫০%, বিবিএস কেবলস ০.২৫%, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ০.২২% এবং আমরা নেটওয়ার্ক ও ড্রাগন সোয়েটার ০.২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সিলভা ফার্মা, ফার কেমিক্যাল, এমএল ডাইং ও বিডি থাই ফুড দিয়েছে ০.১০%। একমি পেস্টিসাইডসের হার ০.০২%। এদিকে, কোনো লভ্যাংশ ঘোষণা না করা ৩৯টি কোম্পানির মধ্যে রয়েছে তাল্লু স্পিনিং, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, মেঘনা সিমেন্ট, জুট স্পিনার্স, বসুন্ধরা পেপার, রেনউইক যজ্ঞেশ্বর ও এপেক্স ট্যানারি। লভ্যাংশ না দেওয়া সব কোম্পানি লোকসানে নেই। মুন্নু অ্যাগ্রো ও মুন্নু সিরামিকের ইপিএস যথাক্রমে ০.০৪ ও ০.০৯ টাকা হলেও লভ্যাংশ দেয়নি। লভ্যাংশের হারেও কোম্পানিগুলোর মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। সর্বোচ্চ ২১০% ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম। পদ্মা অয়েল ১৭০%, স্কয়ার ফার্মা ১৩০%, যমুনা অয়েল ১২০% এবং ইস্টার্ন লুব্রিকেন্ট ১১৫%। এ ছাড়া ইবনে সিনা ফার্মা ৭৭%, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার ও বিএসআরএম স্টিল ৬০% করে লভ্যাংশ ঘোষণা করেছে।

ইপিএসের দিক থেকেও শীর্ষে পদ্মা অয়েলের ৬৯.৪৭ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৬৩.৩২ টাকা, যমুনা অয়েলের ৩৮.৫২ টাকা এবং ইস্টার্ন লুব্রিকেন্টের ৩৮.২০ টাকা। রেনাটার ইপিএস ৩১.৭৬ টাকা এবং স্কয়ার ফার্মার ৩১.২৪ টাকা। এ ছাড়া ফাইন ফুডস ৪০.০৫% লভ্যাংশ ঘোষণা করলেও পরিচালকদের জন্য ৫%। একইভাবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১১% এর বিপরীতে পরিচালকদের জন্য ৭% ঘোষণা করেছে।

শেয়ারবাজারলোকসানলভ্যাংশহতাশার চিত্রআর্থিক প্রতিবেদনবিনিয়োগকারীডিএসইঋণাত্মক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক